শনিবার, ২৭ জুন ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
Title :
ফ্রান্সে স্বাস্থ্যমন্ত্রী’র সংবর্ধনা অনুষ্ঠান স্থগিত: প্রবাসী মহলে ব্যাপক আলোচনা চীনের বিনিয়োগের পাশাপাশি আমাদেরও রপ্তানির সুযোগ রয়েছে: মাহদী আমিন প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে সরকার কাজ করছে: প্রতিমন্ত্রী টুকু মধুপুরে কূপে নিহত চারজনের পরিবারকে এক লাখ টাকা সহায়তা ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেবো: সংসদে হাসনাত আবদুল্লাহ ঢাকা-বেইজিংয়ের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই চীনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের রাশিয়া, চীন ও তুরস্ককে আমি যুদ্ধের বাইরে রেখেছি: ট্রাম্প শুক্রবার প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের বৈঠক লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে মন্ত্রণালয়ে আদ্-দ্বীনের আপিল

আইপিএল না খেললে ক্ষতি হচ্ছে না পাকিস্তানিদের: আমির সোহেল

  • Update Time : সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪
  • ৮০ Time View

অন্যান্য দেশের ক্রিকেটারদের মতো ২০০৮ সাল থেকে অংশ নিয়েছিলো পাকিস্তানের ক্রিকেটাররাও। তবে রাজনৈতিক বৈরিতার প্রভাবে আইপিএলে এরপর থেকে আর দেখা যায়নি পাক ক্রিকেটারদের। খেলোয়াড়দের ‘এনওসি’দেয়াও বন্ধ করে দেয় পিসিবি। কিন্তু প্রতিবারই আইপিএল মাঠে গড়ানোর আগে এ নিয়ে দু’দেশে আলোচনা-সমালোচনার কমতি নেই। এবারও তার ব্যতিক্রম নেই।

এ নিয়ে পাকিস্তানের সাবেক ওপেনার আমির সোহেল মন্তব্য করেন, ‘আইপিএল খেলতে না পারায় তেমন কোনো ক্ষতি হচ্ছে না পাকিস্তানের ক্রিকেটারদের। আর দেশের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট পিএসএলও বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও জনপ্রিয়।’

তিনি বলেন, আমার মনে হয় না, আইপিএলে না খেলার কোনো প্রভাব পাকিস্তানের ক্রিকেটারদের ওপর পড়বে। কারণ, পাকিস্তান সুপার লিগের মান বেশ ভালো। এছাড়া বিগ ব্যাশ, বিপিএলের মতো প্রতিযোগিতায় আমাদের ক্রিকেটাররা খেলে। সেখান থেকে অনেক অভিজ্ঞতাও তারা অর্জন করে। আর তাই শুধুমাত্র আইপিএল খেলে না বলে আমাদের ক্রিকেটাররা আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে পিছিয়ে থাকবে, এমনটা ভাবার কোনো কারণ নেই।

গত ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে না পারা, অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশের পর নিউজিল্যান্ডের কাছেও টি-টোয়েন্টি সিরিজে হেরেছে পাকিস্তান। তাই ক্রিকেটারদের ওপর বেশ অসন্তুষ্টও আমির সোহেল। তার মতে, একাদশে বিশ্বমানের একজন ব্যাটার আর স্পিনার এলেই স্বরূপে ফিরবে তাদের দল।

তিনি আরও বলেন, পাকিস্তানকে দুটো জায়গায় বদল করতে হবে। প্রথমত একজন ভালো স্পিনার দরকার। দ্বিতীয়ত ৫ বা ৬ নম্বরে একজন দক্ষ ব্যাটার দরকার। তাহলেই যেই সমস্যাগুলো হচ্ছে, তা মিটে যাবে।

এ বছরের জুনেই ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে টি-২০ বিশ্বকাপ। তার আগেই বাবরের পরিবর্তে পাকিস্তানের নেতৃত্বের ভার দেয়া হয়েছে শাহিন আফ্রিদির কাঁধে। এই তরুণের ওপর আপাতত ভরসা রাখছেন আমির।আমিরের প্রত্যাশা, ছোট ফরম্যাটের বিশ্বকাপে ঘুরে দাঁড়াবে পাকিস্তান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category