বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
Title :
জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক নির্ধারিত ভাড়ার বেশি আদায় করলে বাতিল হবে রুট পারমিট: সড়ক পরিবহনমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ায় জনগণের সহনশীলতা চাইলেন তথ্য উপদেষ্টা সরকারি হাসপাতালের পাশে নতুন ক্লিনিক অনুমোদন বন্ধ জ্বালানির মূল্য বৃদ্ধি: দূরপাল্লার বাস ভাড়া কিলোমিটারে কত বাড়ছে? জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সময়সূচি প্রকাশ

অ্যাডভেঞ্চারে তারা

  • Update Time : সোমবার, ২৮ নভেম্বর, ২০২২
  • ২১৯ Time View

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি। তিন মাস আগে মা হয়েছেন তিনি। তারপর থেকে নতুন কোনো সিনেমায় নাম লেখাননি এ নায়িকা। আপাতত তার যত ব্যস্ততা, সব ছেলেকে ঘিরে।

সম্প্রতি নিজের ফেসবুকে কয়েকটি ছবি প্রকাশ করেছেন পরীমণি। সেখানে দেখা যাচ্ছে, সুসজ্জিত বিছানায় শুয়ে আছে একরত্তি রাজ্য। ফুলে ফুলে সাজানো সে বিছানায় বড় করে লেখা আছে ‘স্বাগতম রাজ্য’।

তার আগমন যে বিশেষ কিছু, তা এই উষ্ণ অভ্যর্থনাই বলে দিচ্ছে। তবে রাজ্যকে নিয়ে কোথায় ঘুরতে গেছেন— সে বিষয়ে কিছু জানাননি পরীমণি। শুধু বলেছেন, ছেলের জন্মের পর কোথাও যাওয়া হয়নি।

এবার তাই রাজ্যকে নিয়ে অ্যাডভেঞ্চারে বের  হলাম। এটা রাজ্য’র প্রথম ঘুরতে যাওয়া। জানা গেছে, ছেলেকে নিয়ে ঢাকার বাইরে কোথাও অবকাশ যাপনে গেছেন শরিফুল রাজ ও পরীমণি। সেই অবকাশ যাপন কেন্দ্রেই এমন উষ্ণ অভ্যর্থনায় বরণ করে নেয়া হয়েছে রাজ্যকে।

বেশ কিছুদিন আগে পরী-রাজের সম্পর্কে কিছুটা টানাপড়েন চলছিল ঢাকাই সিনেমার আরেক নায়িকা বিদ্যা সিনহা মিমকে নিয়ে। তার জেরে মিম ও রাজ একসঙ্গে কাজ না করারও সিদ্ধান্ত নিয়েছেন। তাই এ বিষয়ে এখন আর কোনো সমস্যা দেখা দিচ্ছে না রাজ-পরীর মাঝে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category