বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
Title :
জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক নির্ধারিত ভাড়ার বেশি আদায় করলে বাতিল হবে রুট পারমিট: সড়ক পরিবহনমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ায় জনগণের সহনশীলতা চাইলেন তথ্য উপদেষ্টা সরকারি হাসপাতালের পাশে নতুন ক্লিনিক অনুমোদন বন্ধ জ্বালানির মূল্য বৃদ্ধি: দূরপাল্লার বাস ভাড়া কিলোমিটারে কত বাড়ছে? জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সময়সূচি প্রকাশ

অস্ট্রেলিয়ার জয়ে সেমিতে নিউজিল্যান্ড, বাকি তিন দল কারা?

  • Update Time : শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২
  • ২৯০ Time View

অ্যাডিলেডে আজ অস্ট্রেলিয়া রোমাঞ্চকর এক লড়াইয়ে আফগানিস্তানকে হারিয়েছে ৪ রানে। এতে বিদায় হয়ে গেছে ৪ পয়েন্ট জোগাড় করা শ্রীলঙ্কার। শেষ ম্যাচে তারা ইংল্যান্ডের বিপক্ষে জিতলেও এখন আর লাভ হবে না।

অস্ট্রেলিয়া (-০.১৭), নিউজিল্যান্ড (+২.১১) দুই দলেরই এখন সমান ৭ পয়েন্ট। যার অর্থ নিউজিল্যান্ডের সেমিফাইনাল নিশ্চিত হয়ে গেছে অসিদের জয়ে। কিন্তু ৭ পয়েন্ট নিয়েও বাদ পড়ার সম্ভাবনা রয়েছে অস্ট্রেলিয়ার।

অস্ট্রেলিয়া আজ কিউইদের রানরেটে পেছনে ফেলতে পারতো যদি আফগানিস্তানকে ১৮৫ রানে হারাতো, যেটা বলতে গেলে অসম্ভব ছিল। বোঝাই যাচ্ছে, গ্রুপপর্বে কিউইদের কাছে ৮৯ রানের হারটিই ঝুঁকিতে ফেলে দিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের।

আগামীকাল ইংল্যান্ডের শেষ ম্যাচ রয়েছে শ্রীলঙ্কার বিপক্ষে। এই ম্যাচে শ্রীলঙ্কা জিতলেও কোনো লাভ নেই (৬ পয়েন্ট হবে)। তবে ইংল্যান্ড জিতলে কপাল পুড়বে অসিদের।

কেননা ইংল্যান্ড লঙ্কানদের বিপক্ষে জিতলে তাদের পয়েন্ট হয়ে যাবে ৭। অস্ট্রেলিয়ার থেকে রানরেটে বেশ এগিয়ে ইংলিশরা (০.৫৪)। যার অর্থ ইংল্যান্ড জিতলে গ্রুপ থেকে কিউইদের সঙ্গে তারাই সেমিফাইনালে উঠবে।

এদিকে ‘বি’ গ্রুপের লড়াই তো আরও জটিল। এখন পর্যন্ত সেমিফাইনাল নিশ্চিত হয়নি কোনো দলেরই। প্রতিটি দলেরই একটি করে ম্যাচ বাকি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category