রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
Title :
মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: জুবাইদা রহমান শেখ হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমেদকে গুম করা হয়েছিল পাকিস্তানি নারী গোয়েন্দার ফাঁদে পড়ে ভারতীয় বিমানবাহিনীর পাইলট গ্রেপ্তার ইরান যুদ্ধ থেকে সরে আসার পরামর্শ মার্কিন সেনাপ্রধানের মেসির বাবা হোর্হে মেসি আর নেই এসএসসির ফল প্রকাশ সোমবার, যেভাবে জানা যাবে আর কোনো ঘরবাড়ি যেন নদীতে না যায়, এটা সরকারের ওয়াদা: পানিসম্পদ প্রতিমন্ত্রী গাংনীতে পরিত্যক্ত ১০টি ল্যান্ডমাইন ও ৫টি বক্স উদ্ধার মেসিকে হত্যার ছক, পুলিশের নথিতে চাঞ্চল্যকর তথ্য রাশিয়া থেকে মিত্রকে দূরে সরানোর মিশনে সার্বিয়ায় জেলেনস্কির সফর

অস্ট্রেলিয়ার বিপক্ষে ১০ উইকেটে হেরে ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের পরাজয়

  • Update Time : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ৬৯ Time View

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রতিযোগিতামূলক লড়াই গড়ে তুলতে ব্যর্থ হলো বাংলাদেশের নারী দল।

বৃহস্পতিবার নারী ওয়ানডে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১০ উইকেটের বিশাল পরাজয়ে টানা চতুর্থ হারের মুখ দেখলো নিগার সুলতানার দল। ফলে সেমিফাইনালে ওঠার আশা কার্যত শেষ হয়ে গেলো টাইগ্রেসদের।

ব্রিসবেনে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশ গুটিয়ে যায় মাত্র ১৪৭ রানে। দলের পক্ষে সর্বোচ্চ ৩২ রান আসে মুর্শিদা খাতুনের ব্যাট থেকে। এছাড়া নাইমা খাতুন ২৮ ও লতা মন্ডল ২৪ রান করেন। অস্ট্রেলিয়ার হয়ে আনাবেল সাদারল্যান্ড ও অ্যাশলি গার্ডনার নেন দুইটি করে উইকেট।

জবাবে অস্ট্রেলিয়া শুরু থেকেই ম্যাচটি নিজেদের নিয়ন্ত্রণে নেয়। ওপেনার অ্যালিসা হিলি ও ফোয়েব লিচফিল্ডের দাপুটে ব্যাটিংয়ে সহজেই লক্ষ্য ছুঁয়ে ফেলে তারা। হিলি অপরাজিত থাকেন ১০৪ রানে, খেলেন মাত্র ৭০ বল। অন্য ওপেনার লিচফিল্ড ৮৪ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।

টানা চার ম্যাচে হেরে বাংলাদেশের মেয়েদের বিশ্বকাপ অভিযান এখন শুধু আনুষ্ঠানিকতা। অন্যদিকে, টানা জয় ধরে রেখে প্রথম দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছে অজিরা।

স্কোর সংক্ষেপ

বাংলাদেশ: ১৪৭/১০ (৪৪.৩ ওভার)

অস্ট্রেলিয়া: ১৪৮/০ (২৪ ওভার)

অস্ট্রেলিয়া জয়ী ১০ উইকেটে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category