বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
Title :
জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক নির্ধারিত ভাড়ার বেশি আদায় করলে বাতিল হবে রুট পারমিট: সড়ক পরিবহনমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ায় জনগণের সহনশীলতা চাইলেন তথ্য উপদেষ্টা সরকারি হাসপাতালের পাশে নতুন ক্লিনিক অনুমোদন বন্ধ জ্বালানির মূল্য বৃদ্ধি: দূরপাল্লার বাস ভাড়া কিলোমিটারে কত বাড়ছে? জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সময়সূচি প্রকাশ

অভিষেকের অপেক্ষায় দেশের ২২ ফুটবলার

  • Update Time : মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২
  • ২৩০ Time View

আসরের প্রথম ম্যাচে ভুটানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। লাল-সবুজের জার্সিতে অভিষেকের অপেক্ষায় ২২ ফুটবলারের। ঘরের মাঠে লড়াইয়ে নামার আগে আপ্লুত মেয়েরা। এক বছরে দুটি নারী সাফ জয়ের হাতছানি থাকলেও কোনো প্রচারণা নেই আসরকে ঘিরে। কমলাপুর স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে মঙ্গলবার (১ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায়।অনুশীলনে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) টেকনিক্যাল ডিরেক্টর পল স্মলির নির্দেশনা বাংলায় রূপান্তর করে দেন বাফুফের মিডিয়া অফিসার সাইদ হাসান। যোগাযোগে কোনো ঘাটতি রাখতে চায় না বাফুফে। ঘাটতি রাখতে চায় না দেশের মাটিতে অনূর্ধ্ব-১৫ সাফ জয়েও।

বয়সভিত্তিক নারী সাফে এখন পর্যন্ত অনুষ্ঠিত হতে যাওয়া সব ক’টি সাফের ফাইনাল খেলেছে মেয়েরা। এই তথ্য মেয়েদের অনুপ্রেরণা জোগাতে পারে। তবে সাফ জয়ের মিশনে কমলাপুরে লড়েই জিততে হবে। যার শুরুটা হবে ভুটানের বিপক্ষে ম্যাচ দিয়ে।
অনুশীলনে ভিষণ সিরিয়াস ১৫ না পেরোনো মেয়েরা। অতীত পরিসংখ্যান অবশ্য বাংলাদেশের পক্ষেই কথা বলছে। ঘরের মাঠে অদম্য গোলাম রব্বানী ছোটন শিষ্যরা। জয়নব বিবি ছাড়া ২৩ জনের স্কোয়াডে নেই কারও আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা। ২২ জনের হচ্ছে অভিষেক। নতুন একটা দলকে দিয়েই হয়তো চমক দেখাবে বাফুফে।

খেলোয়াড়রা বলেন, আমরা খুবই আনন্দিত যে অনেকদিন অপেক্ষার পর খেলতে নামছি। এর আগে তো কখনো এত প্রতিযোগিতামূলক খেলায় অংশ নিইনি। তাই একটু ভয়ই লাগছে। নিজেই গোল করব, সেই ভাবনা দলের পক্ষে ক্ষতিকর। এখানে সবাই মিলে একটা দল হিসেবে খেলতে হবে।বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ নারী দলের কোচ গোলাম রব্বানী ছোটন বলেন, মারিয়া-মনিকাদের মতোই মেধাবীরা আসছে। যদিও তাদের আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা নেই। ভুটানের বিপক্ষে খেলে মেয়েরা তাদের মেধা প্রকাশ করবে।সোমবার (৩১ অক্টোবর) অনুশীলন শেষে ম্যাচ প্রি অফিসিয়াল প্রেস কনফারেন্সে এসেছিলেন দুই দলের অধিনায়ক ও কোচ। এখানে আসার আগে ৪ মাসের একটা অনুশীলন করেছে ভুটানও। টার্ফে খেলে অভ্যস্ত দলটা তাই ছেড়ে কথা বলবে না।

সাফ অনূর্ধ্ব -১৫ নারী আসর বাংলাদেশে। তবে কোনো প্রচারণার দেখা মিলল না স্টেডিয়াম কিংবা বাফুফে প্রঙ্গণে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category