বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
Title :
জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক নির্ধারিত ভাড়ার বেশি আদায় করলে বাতিল হবে রুট পারমিট: সড়ক পরিবহনমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ায় জনগণের সহনশীলতা চাইলেন তথ্য উপদেষ্টা সরকারি হাসপাতালের পাশে নতুন ক্লিনিক অনুমোদন বন্ধ জ্বালানির মূল্য বৃদ্ধি: দূরপাল্লার বাস ভাড়া কিলোমিটারে কত বাড়ছে? জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সময়সূচি প্রকাশ

অভিনেত্রী হুমায়রা হিমু মারা গেছেন

  • Update Time : বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩
  • ১০০ Time View

ছোট পর্দার অভিনেত্রী হুমায়রা হিমু আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন অভিনয়শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম।

তিনি বলেন, ‘আমরা খবরটা শুনেছি। দুপুরের পরে তাকে উত্তরার একটি হাসপাতালে নেওয়া হয়েছিল।নেওয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। তবে কী কারণে মারা গেছেন, সেটা এখনই বলা যাচ্ছে না। হাসপাতালে আমাদের সংগঠনের অভিনেত্রী উর্মিলা কর যাচ্ছেন। তিনি যাওয়ার পর বিস্তারিত বলতে পারব।তবে তিনি জানান, তাঁকে যে ব্যক্তি হাসপাতালে নিয়ে এসেছিলেন তিনি পালিয়ে গেছেন। তাঁকে খোঁজা হচ্ছে।

এদিকে উর্মিলা কর জানান, তিনি অল্প সময়ের মধ্যে হাসপাতালে পৌঁছবেন। তিনি জানান, ঘণ্টা খানেক আগে তাঁকে হাসপাতালে নেওয়া হয়।

ডাক্তার তাঁকে মৃত ঘোষণা করেন।

উত্তরার একটি বাসায় একাই থাকতেন এই অভিনেত্রী। বেশ কয়েক বছর ধরে ছোট পর্দায় অভিনয় করতেন হিমু। বিটিভিসহ বিভিন্ন প্যাকেজ নাটকে দেখা যেত তাঁকে। তিনি অভিনয়শিল্পী সংঘেরও সদস্য ছিলেন।

হুমাইরা হিমু ১৯৮৫ সালের ২৩ নভেম্বর লক্ষীপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ইস্পাহানি কলেজ থেকে এইচএসসি এবং ইডেন মহিলা কলেজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। মঞ্চনাটকে অভিনয়ের মাধ্যমে তিনি প্রথম নাট্য জগতে প্রবেশ করেন। ফ্রেঞ্চ নামক নাট্য দলের হয়ে তিনি অভিনয় করেন।

২০১১ সালে ‘আমার বন্ধু রাশেদ’ ছবিতে অভিনয়ের মাধ্যমে হুমাইরা হিমু’র অভিষেক হয়। চলচ্চিত্রের গল্পটি বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপর ভিত্তি করে তৈরি এবং চলচ্চিত্রে তার অসাধারণ অভিনয় সমালোচকদের ইতিবাচক সাড়া পেয়েছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category