বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
Title :
জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক নির্ধারিত ভাড়ার বেশি আদায় করলে বাতিল হবে রুট পারমিট: সড়ক পরিবহনমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ায় জনগণের সহনশীলতা চাইলেন তথ্য উপদেষ্টা সরকারি হাসপাতালের পাশে নতুন ক্লিনিক অনুমোদন বন্ধ জ্বালানির মূল্য বৃদ্ধি: দূরপাল্লার বাস ভাড়া কিলোমিটারে কত বাড়ছে? জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সময়সূচি প্রকাশ

অভিনেত্রী শ্রীলার মৃত্যুতে টলিউডে শোকের ছায়া

  • Update Time : সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪
  • ১০৪ Time View

কলকাতার চলচ্চিত্র ইন্ডাস্ট্রি টলিউডে ফের শোকের ছায়া। বাংলা বিনোদন জগতে ফের নক্ষত্রপতন। বাংলার স্বর্ণযুগের জনপ্রিয় অভিনেত্রী শ্রীলা মজুমদার মারা গেছেন।

রবিবার (২৮ জানুয়ারি) দুপুরে হার মানলেন মারণ রোগের কাছে। চলে গেলেন না ফেরার দেশে। কলকাতায় টালিগঞ্জে নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেত্রী। মৃ্ত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। তাঁর মত দাপুটে অভিনেত্রীর মৃত্যুতে শোকে স্তব্ধ টলিউড।তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে পরশুরাম, এক দিন প্রতিদিন, অকালের সন্ধানে, খারিজ, চোখ, আরোহণ, মান্দি, শংকর মুদি, দামুল, ফিরিয়ে দাও প্রভৃতি।

জনপ্রিয় অভিনেত্রীর মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী পোস্ট করেছেন, চলচ্চিত্র অভিনেত্রী শ্রীলা মজুমদারের মৃত্যু সংবাদে শোকাহত। শ্রীলা ছিলেন একজন উল্লেখযোগ্য এবং শক্তিশালী অভিনেত্রী যিনি বেশ কয়েকটি উল্লেখযোগ্য ভারতীয় চলচ্চিত্রে অসামান্য ভূমিকা পালন করেছেন। এটি বাংলা চলচ্চিত্র শিল্পের জন্য একটি অপূরণীয় ক্ষতি। আমরা তার উপস্থিতি মিস করব। তাঁর পরিবারের প্রতি আমার সমবেদনা। খবর জিনিউজ ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category