রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
Title :
শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী গাজাসহ ফিলিস্তিনে ১ কোটি মানুষের খাবারের ব্যবস্থা আরব আমিরাতের হাম উপসর্গে একদিনে আরও ৯ জনের মৃত্যু রাড্ডায় ভাঙচুরের ঘটনায় পুলিশের দায়িত্বে অবহেলা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালমানের স্টুডিওতে হামলা-ভাঙচুরের কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নিউইয়র্কে কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক কঙ্গোতে বিমান বিধ্বস্ত, দুই জেনারেলসহ নিহত ১৪ হামের সংক্রমণ ঠেকাতে আজ থেকে বিশেষ টিকাদান, টিকা পাবে ৩৪ লাখ শিশু চুক্তির শর্ত মানলে সাতদিনেই হরমুজ খুলবে: ইরান

অবশেষে জোট সরকার গঠনে পাকিস্তানে ঐকমত্য

  • Update Time : বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৮৭ Time View

নির্বাচনের ১২ দিন পর পাকিস্তানে সরকার গঠনে অবশেষে ঐকমত্যে পৌঁছেছে নওয়াজ শরিফের পাকিস্তান মুসলিম লীগ (পিএমএল-এন) এবং বিলাওয়াল ভুট্টো জারদারির পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)। বুধবার (২১ ফেব্রুয়ারি) মধ্যরাতে এ ঘোষণা দিয়েছে দল দুটি।

সমঝোতা অনুযায়ী, প্রধানমন্ত্রী হবেন পিএমএল-এনের শাহবাজ শরিফ আর প্রেসিডেন্ট হবেন পিপিপির আসিফ আলী জারদারি।সরকার গঠন নিয়ে মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সিনেটর ইসহাক দারের বাড়িতে রুদ্ধদ্বার বৈঠকে বসেন পিএমএল-এন এবং পিপিপির নেতারা। দীর্ঘ আলোচনার পর এ সিদ্ধান্তে উপনীত হয় দুই দল।

পিপিপির চেয়ার‌ম্যান বিলাওয়াল ভুট্টো নিশ্চিত করেছেন, শাহবাজ শরিফ আবারও প্রধানমন্ত্রী হবেন। অপরদিকে প্রেসিডেন্ট পদে বসবেন তার বাবা আসিফ আলী জারদারি। সরকার গঠন হওয়ার পর প্রেসিডেন্ট নির্বাচন হবে। সেখানে পিপিপির আসিফ আলী জারদারিকে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পিএমএল-এন।

বিলাওয়াল আরও জানিয়েছেন, শুধুমাত্র পাকিস্তানের স্থিতিশীলতার জন্য তারা জোট সরকার গঠনে সম্মত হয়েছেন। তবে নতুন সরকারের মন্ত্রীসভায় তারা কোন কোন মন্ত্রণালয়গুলো নেবেন বা পাবেন সেটি পরে জানানো হবে বলে জানিয়েছেন বিলাওয়াল। সূত্র: বিবিসি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category