বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
Title :
জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক নির্ধারিত ভাড়ার বেশি আদায় করলে বাতিল হবে রুট পারমিট: সড়ক পরিবহনমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ায় জনগণের সহনশীলতা চাইলেন তথ্য উপদেষ্টা সরকারি হাসপাতালের পাশে নতুন ক্লিনিক অনুমোদন বন্ধ জ্বালানির মূল্য বৃদ্ধি: দূরপাল্লার বাস ভাড়া কিলোমিটারে কত বাড়ছে? জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সময়সূচি প্রকাশ

অপূর্ব-মাহির একক নাটক ‘কাল থেকে শুরু…’

  • Update Time : বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২
  • ২৫৮ Time View

কথায় আছে ‘যা তুমি আজ করতে পার, তা কখনও কালকের জন্য ফেলে রেখো না’। বেশিরভাগ মানুষ এটি বিশ্বাস করলেও বাস্তবে এ কথাটি মেনে চলা লোকের সংখ্যা খুব কম।

চারপাশে এমন চরিত্রের মানুষের কমতি নেই। আর সেই কমন বিষয়টিকে খানিক ব্যতিক্রম ভঙ্গিতে মেজবাহ উদ্দীন সুমনের রচনায় নাটকের মাধ্যমে তুলে ধরেছেন নির্মাতা মাইদুল রাকিব।

অভিনেতা অপূর্বকে নিয়ে সিএমভির ব্যানারে তিনি নির্মাণ করেছেন ‘কাল থেকে শুরু…’। এতে অপূর্বকে দেখা যাবে রাহিন নামের এক যুবকের চরিত্রে। যে কখনো সঠিক সময়ে তার কাজটা করতে পারেনি। সব সময় আজ নয়— কাল করব অবস্থা। আবার কাল চলে এলে বলে পরশু করব।

এভাবেই তার পেন্ডিং কাজের লিস্ট সব সময় বেড়ে যায়। এমনকি আজ না কাল বলে বলে গার্লফ্রেন্ডের সাথে পর্যন্ত নিয়মিত দেখা করে না। একটা সময় রাহিনকে গার্লফ্রেন্ড ফারা অনুরোধ করে, তার বাবার সাথে দেখা করার জন্য বিয়ের বিষয়ে। কিন্তু আজ না কাল বলে বলে একদম শেষ মুহূর্তে যায় সে।

নির্মাতা মাইদুল রাকিব বলেন, ‘মূলত আমাদের নাটকের মূল মোড়টা ঘুরে যায় এখানেই। সেটি চমক হিসেবেই থাক দর্শকের জন্য। তবে নাটকটি প্রসঙ্গে এটুকুই বলব, গল্পটি অসম্ভব মজার। রয়েছে কিছু শিক্ষণীয় বার্তা। আশা করছি দর্শক উপভোগ করবেন কাজটি।’

নাটকটিতে অপূর্বর বিপরীতে অভিনয় করেছেন এই সময়ের আলোচিত তরুণ অভিনেত্রী সামিরা খান মাহি। আরেকটি অন্যতম চরিত্রে অভিনয় করেছেন শহীদুল আলম সাচ্চু। প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, শিগগিরই নাটকটি উন্মুক্ত হচ্ছে সিএমভির ইউটিউব চ্যানেলে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category