বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
Title :
জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক নির্ধারিত ভাড়ার বেশি আদায় করলে বাতিল হবে রুট পারমিট: সড়ক পরিবহনমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ায় জনগণের সহনশীলতা চাইলেন তথ্য উপদেষ্টা সরকারি হাসপাতালের পাশে নতুন ক্লিনিক অনুমোদন বন্ধ জ্বালানির মূল্য বৃদ্ধি: দূরপাল্লার বাস ভাড়া কিলোমিটারে কত বাড়ছে? জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সময়সূচি প্রকাশ

অন্যরকম অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি: ববি

  • Update Time : বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২
  • ২৪১ Time View

ঢালিউডের এ প্রজন্মের নায়িকা ইয়ামিন হক ববি। বরাবর সিনেমায় নায়িকার চরিত্রেই দেখা যায় তাকে। তবে এবার প্রথমাবারের মতো আইটেম গার্ল রূপে নিজেকে মেলে ধরেছেন লাস্যময়ী এই অভিনেত্রী।

আসন্ন সিনেমা ‘ব্ল্যাক ওয়ার’ এর একটি আইটেম গানে পারফর্ম করেছেন ববি। আর এই গানের মাধ্যমে দীর্ঘদিন পর বড় পর্দায় ফিরেছেন তিনি। গানটির শিরোনাম ‘চালাও গুলি’। মীর মাসুমের সংগীত ও সুরে গানটির কোরিওগ্রাফি করেছেন বিশ্বজিৎ দত্ত।

চিত্রনায়িকা ববি জানান, আমি নিজে অভিনয় ছাড়া এই প্রথম কোনো ছবির আইটেম গানে পারফর্ম করেছি। অন্যরকম অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি। সেই সঙ্গে গানের কোরিওগ্রাফি এবং হুক স্টেপটা দারুণ লেগেছে আমার। গানটি প্রকাশ পাওয়ার পর থেকেই দর্শকদের ব্যাপক সাড়া পাচ্ছি। ভীষণ ভালো লাগছে।

জানা গেছে, সানী সানোয়ার ও ফয়সাল আহমেদের নির্মিত ছবির আইটেম গানটির কথা লিখেছেন মোক্তাদির মাওলা। আর এতে কণ্ঠ দিয়েছেন নাশা ও মীর মাসুম।

নির্মাতা সানী সানোয়ার জানান, গহিন জঙ্গলের ভেতর গ্রামে বসবাসকারী এক চোরাকারবারি তার বাহিনী নিয়ে মাস্তি করছে সেই বিষয়টা তুলে ধরা হয়েছে গানে। ৬ই জানুয়ারি মুক্তি পাবে সিনেমা ‘ব্ল্যাক ওয়ার’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category