শনিবার, ২৭ জুন ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
Title :
ফ্রান্সে স্বাস্থ্যমন্ত্রী’র সংবর্ধনা অনুষ্ঠান স্থগিত: প্রবাসী মহলে ব্যাপক আলোচনা চীনের বিনিয়োগের পাশাপাশি আমাদেরও রপ্তানির সুযোগ রয়েছে: মাহদী আমিন প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে সরকার কাজ করছে: প্রতিমন্ত্রী টুকু মধুপুরে কূপে নিহত চারজনের পরিবারকে এক লাখ টাকা সহায়তা ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেবো: সংসদে হাসনাত আবদুল্লাহ ঢাকা-বেইজিংয়ের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই চীনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের রাশিয়া, চীন ও তুরস্ককে আমি যুদ্ধের বাইরে রেখেছি: ট্রাম্প শুক্রবার প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের বৈঠক লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে মন্ত্রণালয়ে আদ্-দ্বীনের আপিল

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ফাইনাল: ভারতের বিপক্ষে টস জিতে বড় সংগ্রহের পথে অস্ট্রেলিয়া

  • Update Time : রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৮৫ Time View

মাত্র আড়াই মাস পর আরও একটি বিশ্বকাপ ফাইনালে ভারতের মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। আজ রোববার দক্ষিণ আফ্রিকার বেনোনিতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া।

ব্যাট হাতে দারুণ খেলছে অস্ট্রেলিয়া। ইনিংসের শুরুর দিকে উইকেট হারালেও এরপর সতর্ক হয়েই খেলছে অসিরা। শিরোপা জেতার লক্ষ্যে বড় সংগ্রহের পথে হাঁটছে তারা।

ব্যাটিংয়ে নেমে ৮ বল খেলে কোনো রান না করেই ওপেনার স্যাম কন্টাস আউট হয়ে গেলে অধিনায়ক হাগ ওয়েবগেনের সঙ্গে জুটি করে দলকে বড় সংগ্রহ এনে দেওয়ার পথে হাঁটছিলেন আরেক ওপেনার হ্যারি ডিক্সন।

২১তম ওভারে নামান তিওয়ারির আউটসাইডে দেওয়া লোভনীয় বলে ড্রাইভ করতে যান ওযেবগেন। ব্যাটের কানায় বল স্পর্শ করে পয়েন্ট অঞ্চলে ক্যাচ তুলে দেন তিনি। দারুণ সুযোগ পেয়ে তা লুপে নিতে ভুল করেননি ফিল্ডার মুশের খান। ফলে ৭৮ রানের দুর্দান্ত জুটি ভেঙে যায়। হাফসেঞ্চুরি করতে না পারার আক্ষেপ নিয়ে ফিরতে হলো অসি অধিনায়ককে। ৬৬ বলে ৪৮ রান করেন ওয়েবগেন।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত অস্ট্রেলিয়ার সংগ্রহ ২২ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৯৬ রান। ৪০ রানে খেলছেন ডিক্সন, ০ রানে অপরাজিত আছেন হার্জাস সিং।

ভারত বর্তমান ও মোট চারবারের চ্যাম্পিয়ন। অপরদিকে অস্ট্রেলিয়া এই শিরোপা জয়ের স্বাদ পেয়েছে তিনবার। ২০১৮ সালে অস্ট্রেলিয়াকে হারিয়ে শিরোপা জিতেছিল ভারত। এবার সেই প্রতিশোধ নেওয়ার সময় হয়েছে অস্ট্রেলিয়ার।অপরদিকে গত বছর ভারতের ঘরের মাঠ থেকে বিশ্বকাপের শিরোপা কেড়ে নিয়েছিল অস্ট্রেলিয়া। সে হিসেবে ভারতের কাছেও এটি প্রতিশোধ নেওয়ার ম্যাচ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category