বুধবার, ১৩ মে ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন

অনুপ্রেরণা জোগাতে সাংবাদিকদের পুরস্কৃত করল বেসিস

  • Update Time : রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩
  • ৮৭ Time View

সাংবাদিকদের পেশাগত কাজের অনুপ্রেরণা হিসেবে ‘বেসিস সফটএক্সপো ২০২৩ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ডস’-এর পুরস্কার প্রদান করেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)। ইলেকট্রনিক মিডিয়া ক্যাটাগরিতে দ্বিতীয় পুরস্কার পেয়েছেন সময় টিভির স্টাফ রিপোর্টার শুভ খান।

শনিবার (১৫ এপ্রিল) রাজধানীর একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে ইফতার ও মতবিনিময় সভার আয়োজন করে বেসিস। এতে শতাধিক গণমাধ্যমকর্মী ও অতিথিদের অংশগ্রহণে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

 সভায় সাংবাদিকদের পেশাগত কাজের অনুপ্রেরণা হিসেবে ‘বেসিস সফটএক্সপো ২০২৩ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ডস’-এর পুরস্কার প্রদান করে বেসিস। তিনটি ক্যাটাগরিতে মোট নয়জন প্রতিবেদককে এই পুরস্কার প্রদান করা হয়।
 
ইলেকট্রনিক মিডিয়া ক্যাটাগরিতে প্রথম পুরস্কার পেয়েছেন চ্যানেল ২৪-এর স্টাফ রিপোর্টার মোরসালিন জুনায়েদ, দ্বিতীয় পুরস্কার পেয়েছেন সময় টিভির স্টাফ রিপোর্টার শুভ খান ও তৃতীয় পুরস্কার পেয়েছেন এখন টিভির প্রযোজক এইচএম সুজা।
 
অনলাইন মিডিয়া ক্যাটাগরিতে প্রথম পুরস্কার পেয়েছেন বাংলা ট্রিবিউনের সিনিয়র স্টাফ রিপোর্টার হিটলার এ হালিম, দ্বিতীয় পুরস্কার পেয়েছেন ডিজিবাংলাটেক.নিউজ-এর নির্বাহী সম্পাদক ইমদাদুল হক ও তৃতীয় পুরস্কার পেয়েছেন প্রথম আলোর প্রতিবেদক বাদল খান।
 
প্রিন্ট মিডিয়া ক্যাটাগরিতে প্রথম পুরস্কার পেয়েছেন দ্য ডেইলি স্টারের মাহমুদুল হাসান, দ্বিতীয় পুরস্কার পেয়েছেন দৈনিক সংবাদের সিনিয়র স্টাফ রিপোর্টার মো. কাউছার উদ্দিন ও তৃতীয় পুরস্কার পেয়েছেন দৈনিক প্রথম আলোর প্রতিবেদক রাহিতুল ইসলাম।
 
অনুষ্ঠানে বেসিস সভাপতি রাসেল টি আহমেদ বলেন, দেশের তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে সাংবাদিকরা অগ্রণী ভূমিকা পালন করেন। তাই সীমাবদ্ধতা সত্ত্বেও সাংবাদিকদের সেই মহান পেশাগত দায়িত্বকে কিছুটা হলেও অনুপ্রেরণা দিতে চায় বেসিস। এরই অংশ হিসেবে এবার প্রথমবারের মতো ‘বেসিস সফটএক্সপো বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ডস’ প্রদানের উদ্যোগ নেয়া হয়েছে। এ ছাড়া চলতি বছরের অক্টোবর থেকে জাতীয়ভাবে প্রতিবছর তথ্যপ্রযুক্তি খাতের সেরা প্রতিবেদককে পুরস্কৃত করার কথা জানান তিনি।
 
এ বিষয়ে তথ্যপ্রযুক্তি খাতের দুই সংগঠন বিআইজেএফ ও টিএমজিবির সভাপতি নাজনিন নাহার ও মো. কাওছার উদ্দিনকে চলতি বছরের জুনের মধ্যে কমিটি গঠন করে উক্ত কমিটির মাধ্যমে একটি নীতিমালা তৈরির আহ্বান জানিয়েছেন বেসিস সভাপতি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category