বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
Title :
ব্যাংকিং খাত সংস্কারে আইএমএফের স্পষ্ট রোডম্যাপ তলব আইনি জটিলতায় স্থানীয় সরকার নির্বাচন বিলম্বিত: মীর শাহে আলম দৌলতদিয়ায় পদ্মা নদীতে যাত্রীবাহী বাস: মৃত্যু ৪, নিখোঁজ ৪৫ টাঙ্গাইলে জ্বালানি তেলের তীব্র সংকট: পাম্পে ‘নেই’ নোটিশ, বাইরে চড়া দাম স্বাধীনতার মূল লক্ষ্য সামনে রেখে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবেঃ প্রধানমন্ত্রী পরকীয়ার অভিযোগে সংসার ভাঙল অভিনেত্রী মৌসুমী হামিদের ফ্যামিলি কার্ডে ঘুষ বা অনিয়মে কঠোর ব্যবস্থা: এমপি মিলন ঢাকাসহ দেশের ৬ বিভাগে বজ্রবৃষ্টির পূর্বাভাস সড়ক দুর্ঘটনায় মারা গেলেন নিউজ প্রেজেন্টার ও জনপ্রিয় মডেল-অভিনেত্রী ২৫ মার্চ গণহত্যা দিবসে এক মিনিটের ‘ব্ল্যাক আউট’ কর্মসূচি বাতিল

ইরান যুদ্ধ থামাতে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতে চায় তুরস্ক

  • Update Time : সোমবার, ২৩ মার্চ, ২০২৬
  • ৮ Time View

মধ্যপ্রাচ্যে যুদ্ধ ও ক্রমবর্ধমান সংঘাত থামাতে সক্রিয় কূটনৈতিক উদ্যোগ নিয়েছে তুরস্ক। দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান ইরান, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও মিসরের শীর্ষ কূটনীতিকদের সঙ্গে ধারাবাহিকভাবে আলোচনা করেছেন বলে জানিয়েছে একটি কূটনৈতিক সূত্র। খবর আল জাজিরার।

বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া তথ্যে বলা হয়, ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাত নিরসনে সম্ভাব্য পদক্ষেপ নিয়ে আলাদাভাবে কথা বলেন ফিদান। তিনি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি, মিসরের পররাষ্ট্রমন্ত্রী বদর আব্দেলাতি, ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি প্রধান কাজা কালাস এবং মার্কিন কর্মকর্তাদের সঙ্গে আলাপ করেন।

তবে এসব আলোচনার নির্দিষ্ট বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। কূটনৈতিক সূত্র শুধু জানিয়েছে, যুদ্ধ বন্ধে সম্ভাব্য পথ ও উত্তেজনা কমানোর উপায় নিয়েই মূলত এই যোগাযোগগুলো হয়েছে।

বিশ্লেষকদের মতে, তুরস্ক দীর্ঘদিন ধরেই মধ্যপ্রাচ্যে মধ্যস্থতাকারীর ভূমিকা পালনের চেষ্টা করে আসছে। বর্তমান পরিস্থিতিতে আঙ্কারার এই সক্রিয়তা ইঙ্গিত দিচ্ছে যে, সংঘাতকে বৃহত্তর আঞ্চলিক যুদ্ধে রূপ নেয়া থেকে ঠেকাতে বিভিন্ন দেশ এখন কূটনৈতিক সমাধানের পথ খুঁজছে। তবে মাঠের বাস্তবতায় সংঘাত এখনো তীব্র রয়ে গেছে, ফলে এসব কূটনৈতিক প্রচেষ্টা কতটা কার্যকর হবে, তা নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category