মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন

আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী

  • Update Time : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ৯ Time View

দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হলেও তা এখনো জনপ্রত্যাশা অনুযায়ী শতভাগ পূরণ হয়নি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতির আশানুরূপ উন্নয়ন ও জনগণের চাহিদা পূরণে আরও কিছুটা সময় প্রয়োজন।

সোমবার সচিবালয়ে জুডিশিয়াল সার্ভিস পে কমিশনের প্রতিবেদন পর্যালোচনা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

সরকারের কার্যক্রম প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিগত ১৮০ দিনে আইন-শৃঙ্খলার কতটুকু উন্নতি হয়েছে, সে বিচার জনগণই করবে।

জাতিসংঘের এক প্রতিবেদনের বিষয়ে আলোকপাত করে তিনি বলেন, জাতিসংঘের প্রতিবেদনটি সম্পূর্ণ অনুমাননির্ভর। তাই এমন কোনো কাল্পনিক তথ্যকে সরকার আমলে নিচ্ছে না।

একই সঙ্গে দেশের জ্বালানি নিরাপত্তা ও অর্থনৈতিক পরিকল্পনা নিয়ে কথা বলেন মন্ত্রী। তিনি জানান, দেশের ভবিষ্যৎ জ্বালানি চাহিদা ও নিরাপত্তা নিশ্চিত করতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরে ‘ল্যান্ডবেইজড এলএনজি টার্মিনাল’ নির্মাণের পরিকল্পনা নেওয়া হচ্ছে, যেন নির্দিষ্ট সময়ের জন্য জ্বালানি মজুদ রাখা যায়। আগামী কয়েক বছরের মধ্যে অভ্যন্তরীণ উৎস থেকেই গ্যাসের জাতীয় চাহিদা মেটানো সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category