মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন

হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

  • Update Time : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ১১ Time View
mibtelevision

সারা দেশে বিগত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও সাতজনের মৃত্যু হয়েছে। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ৯৮১ জন হামের উপসর্গ নিয়ে শনাক্ত হয়েছেন। আর নমুনা পরীক্ষায় নতুন ৫০ জনের দেহে নিশ্চিতভাবে হামের সংক্রমণ ধরা পড়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ১৭ আগস্ট পর্যন্ত দেশে মোট হামের উপসর্গ পাওয়া গেছে এক লাখ ৪৩ হাজার ৭৭৮ জনের শরীরে। এর মধ্যে নিশ্চিত আক্রান্ত রোগীর সংখ্যা ১৭ হাজার ৯৩০ জন।

একই সময়ে সারা দেশের হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন এক লাখ ২৫ হাজার ৩৮৭ জন রোগী, যাদের মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক লাখ ২০ হাজার ৯১৩ জন।

মারণব্যাধি এই রোগে মৃতের সংখ্যা প্রসঙ্গে জানানো হয়, গত ১৫ মার্চ থেকে ১৭ আগস্ট পর্যন্ত দেশে হাম উপসর্গে মোট ৮১৬ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে ৯৯ জনের মৃত্যু নিশ্চিতভাবে হামের সংক্রমণে হয়েছে বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category