শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন

রাজধানীতে রিভো বাংলাদেশের নতুন দুই শোরুম

  • Update Time : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ১০ Time View

দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রিক মোটরসাইকেল ব্র্যান্ড রিভো বাংলাদেশ রাজধানীর উত্তরা ও ইস্কাটনে নতুন দুটি ফ্ল্যাগশিপ শোরুম উদ্বোধন করেছে।

উদ্বোধনী আয়োজনে রিভোর কনজিউমার, রাইডার কমিউনিটি মেম্বার, ডিলারের পাশাপাশি ব্যবস্থাপনা বিভাগের প্রতিনিধি ও প্রতিষ্ঠানের কর্মীরা অংশ নেন। উদ্বোধনী আয়োজনের অংশ হিসেবে ছিল স্পেশাল রিভো রাইডার্স র‍্যালি, কনজিউমারদের জন্য বিভিন্ন এক্টিভিটি, ইলেকট্রিক মোটরসাইকেল শোকেইস ও নানারকম স্পেশাল অফার।

নতুন শোরুম দুটিতেই রয়েছে কমবাইন্ড ৩এস সুবিধা। যার ফলে, মোটরসাইকেল কেনা ও সার্ভিসিং করা যাবে একই ছাদের নিচে। পাশাপাশি থাকছে স্পেয়ার পার্টস প্রাপ্তির সুবিধা। এর ফলে কনজিউমারদের মোটরসাইকেল কেনা থেকে শুরু করে ইউজ ও মেইনটেনেন্স আরও সহজলভ্য হবে।

উদ্বোধন উপলক্ষে রিভো বাংলাদেশের নির্বাহী পরিচালক ভেন নি বলেন, “উত্তরা ও ইস্কাটনে দুটি নতুন ফ্ল্যাগশিপ শোরুম চালু করা রিভো বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। বিক্রয়, সার্ভিস ও যন্ত্রাংশের সমন্বিত ৩এস সুবিধার মাধ্যমে আমরা একই ছাদের নিচে গ্রাহকদের সম্পূর্ণ সেবা দিতে চাই। আমাদের লক্ষ্য শুধু বিক্রয়কেন্দ্রের সংখ্যা বাড়ানো নয়, বরং গ্রাহকদের আস্থা অর্জন, বিক্রয়-পরবর্তী সেবার মান উন্নত করা এবং রিভোর একটি শক্তিশালী রাইডার কমিউনিটি গড়ে তোলা। বাংলাদেশের সর্বত্র আধুনিক ও পরিবেশবান্ধব ইলেকট্রিক যাতায়াতব্যবস্থাকে আরও সহজলভ্য করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”

নতুন শোরুম উদ্বোধন উপলক্ষ্যে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত চলবে বিশেষ ক্যাম্পেইন। এই সময়ের মধ্যে সিলেক্টেড মডেলের রিভো ইলেকট্রিক মোটরসাইকেল কিনলে সাথে একটি হেলমেট ফ্রী পাবেন ক্রেতারা। এছাড়া, এই দুটি শোরুম থেকে একজন করে মোট দুজন বিজয়ী পাবেন কক্সবাজারে তিন দিন ও দুই রাতের কাপল ট্যূরের জন্য ঢাকা থেকে কক্সবাজার যাওয়া-আসার বিমান টিকিট ও হোটেলে থাকার ব্যবস্থা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category