বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
Title :
কত গাড়িতে হা’ম’লা হলে আইনশৃঙ্খলার অবনতি মানবেন, প্রশ্ন এমপি মাসুদের সারের ডিলার নিয়োগে স্বজনপ্রীতি নিয়ে মন্ত্রীর কাছে জবাব চাইলেন হাসনাত সাভার-আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৬০ কারখানায় ছুটি জম্মু-কাশ্মীরে সিআরপিএফ চেকপোস্টে গুলি, আহত ৩ প্রথম শ্রেণিতে ভর্তির বয়স নির্ধারণ, শাখাপ্রতি সর্বোচ্চ ৫৫ শিক্ষার্থী হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু জলবায়ু সম্মেলনে বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় ‘শয়তানের ধোঁকায় পড়ে ভুল করেছি’ বলা অডিওটি এআই নয়: দ্য ডিসেন্ট কেন ভারতের প্রধানমন্ত্রী হতে চাননি সোনিয়া গান্ধী? হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

প্রথম শ্রেণিতে ভর্তির বয়স নির্ধারণ, শাখাপ্রতি সর্বোচ্চ ৫৫ শিক্ষার্থী

  • Update Time : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ১ Time View

২০২৭ শিক্ষাবর্ষে বেসরকারি বিদ্যালয়ে প্রথম শ্রেণিতে ভর্তির জন্য শিশুর বয়স কমপক্ষে ছয় বছর হতে হবে। তবে সাত বছর পূর্ণ হলে প্রথম শ্রেণিতে ভর্তি হওয়ার সুযোগ থাকবে না। বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের ক্ষেত্রে বয়সসীমায় সর্বোচ্চ পাঁচ বছর ছাড় দেওয়া যাবে। এ ছাড়া প্রতিটি শ্রেণির প্রতি শাখায় সর্বোচ্চ ৫৫ জন শিক্ষার্থী ভর্তি করা যাবে।

বুধবার (১১ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি নীতিমালায় এসব নির্দেশনা দেওয়া হয়েছে।

নীতিমালা অনুযায়ী, ২০২৭ সালের ১ জানুয়ারি শিশুর বয়স ছয় বছর বা তার বেশি এবং সাত বছরের কম হতে হবে। সেই হিসাবে প্রথম শ্রেণিতে ভর্তির যোগ্য শিশুদের জন্মতারিখ ২০২০ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে হতে হবে। বয়সের প্রমাণ হিসেবে অনলাইন জন্মনিবন্ধন সনদের সত্যায়িত অনুলিপি জমা দিতে হবে।

বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের ক্ষেত্রে বয়স নির্ধারণে সর্বোচ্চ পাঁচ বছরের অতিরিক্ত ছাড় দেওয়ার সুযোগ রাখা হয়েছে। তবে এ সুবিধা পেতে সংশ্লিষ্ট শিক্ষার্থীকে প্রয়োজনীয় প্রমাণপত্র জমা দিতে হবে।

নীতিমালায় আরও বলা হয়েছে, প্রতিটি শ্রেণির প্রতিটি শাখায় সর্বোচ্চ ৫৫ জন শিক্ষার্থী ভর্তি করা যাবে। বিদ্যালয়গুলোকে নিজেদের আসনসংখ্যা বিবেচনায় রেখে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। বার্ষিক পরীক্ষা শেষ হওয়ার পর বিদ্যালয় কর্তৃপক্ষ বিভিন্ন শ্রেণির শূন্য আসনের চূড়ান্ত সংখ্যা নির্ধারণ করবে।

এ ছাড়া ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়কে শিক্ষাবর্ষ হিসেবে নির্ধারণ করা হয়েছে। ভর্তি কার্যক্রমে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান নির্ধারিত শূন্য আসনের বাইরে অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি করতে পারবে না।

আসনসংখ্যা নির্ধারণ ও ভর্তি কার্যক্রমে স্বচ্ছতা বজায় রাখতে সংশ্লিষ্ট ভর্তি কমিটিকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category