রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
Title :
জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী নেপাল-চীন সীমান্তে নতুন হ্রদ সৃষ্টি, আকস্মিক বন্যার ঝুঁকিতে বিস্তীর্ণ এলাকা রাজধানীতে ডিএমপির সাঁড়াশি অভিযান, ২৪ ঘণ্টায় ৫৫৪ জন গ্রেফতার, ৩০ মামলা ও বিপুল মাদক উদ্ধার গুমের শিকার ও জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবারকে প্রধানমন্ত্রীর চাকরির নিয়োগপত্র প্রদান নির্ধারিত সময়ে অপরাধ দমনে অগ্রগতি না হলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ১২৯তমবার পেছাল সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন সংসদ অধিবেশনের আগে বিরোধীদলীয় এমপিদের বৈঠক সরকারদলীয় এমপিদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানি ১৬২, নিখোঁজ ৪০৩ পর্যটক দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

গুমের শিকার ও জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবারকে প্রধানমন্ত্রীর চাকরির নিয়োগপত্র প্রদান

  • Update Time : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ৯ Time View

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান গুম ও হত্যাকাণ্ডের শিকার হওয়া ব্যক্তিবর্গ এবং সাম্প্রতিক জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন।

শনিবার তেজগাঁওস্থ প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে আয়োজিত এক সংবর্ধনা ও নিয়োগপত্র প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর হাত থেকে পরিবারের সদস্যরা এই নিয়োগপত্র গ্রহণ করেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমান জানান, আজকের অনুষ্ঠানে মোট ৭৪ জন ভুক্তভোগী ও শহীদ পরিবারের সদস্যকে সরকারের পক্ষ থেকে চাকরির নিয়োগপত্র দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান নিজে উপস্থিত থেকে তাঁদের মধ্যে ১০ জন প্রতিনিধি সদস্যের হাতে সরাসরি নিয়োগপত্র তুলে দেন।

প্রধানমন্ত্রীর হাত থেকে সরাসরি নিয়োগপত্রপ্রাপ্ত সদস্যরা হলেন—গুম ও হত্যাকাণ্ডের শিকার পরিবারের সদস্য ইশফাক আহমেদ (নিখোঁজ ইফতেখার আহমেদ দিনারের ভাই), মনিরুজ্জামান হীরা (নুরুজ্জামান জনির ভাই), জানান হোসেন নূর (আনওয়ার হোসেন মাহবুবের ভাই), হাসনাইন রেজা (সেলিম রেজা পিন্টুর ভাই) ও শাম্মী সুলতানা (খালেদ হোসেন সোহেল-এর স্ত্রী)। এ ছাড়া জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহত পরিবারের সদস্যদের মধ্যে রয়েছেন আলাল আহমেদ (জুলাই অভ্যুত্থানে দৃষ্টিশক্তি হারানো আহত যোদ্ধা), মো. আবুল হোসেন (শহীদ আলভীর বাবা), জারতাজ পারভীন (শহীদ আহনাফের মা), কাজী সাইমুম সিরাজ (আহত জুলাই যোদ্ধা) এবং মাহবুব আলম (শহীদ ইসরাফিল ইসলামের ভাই)।

নিয়োগপত্র হস্তান্তরের এই আবেগঘন মুহূর্তে গুমের শিকার পরিবারের সদস্য ও জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধারা প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে তাঁদের অনুভূতি ও কষ্টের কথা শেয়ার করেন।

প্রধানমন্ত্রীর এই সময়োপযোগী ও মানবিক পদক্ষেপের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে পরিবারের সদস্যরা বলেন, চাকরির এই সুযোগ তাঁদের পরিবারগুলোকে কিছুটা অর্থনৈতিক স্বস্তি দেবে। একই সঙ্গে তাঁরা বিগত সময়ে হওয়া সমস্ত গুম, বিচারবহির্ভূত হত্যা এবং জুলাই অভ্যুত্থানে সাধারণ মানুষের ওপর চালানো গণহত্যার জন্য দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক বিচারের জোর দাবি জানান।

অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমান।

উচ্চপর্যায়ের এই সংবর্ধনা অনুষ্ঠানে সরকারের প্রশাসনিক কর্মকর্তা এবং প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের গুরুত্বপূর্ণ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ এ এম সালেহ শিবলী, ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি, হাসান শিপলু, মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) এবং শাহাদাত স্বাধীন উপস্থিত ছিলেন। এ ছাড়া সহকারী প্রেস সচিব এ কে এম নাজমুল হক ও গাজী শাহরিয়ার পামির এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব মোকসেদুল মোমিন মিথুনসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category