রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
Title :
জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী নেপাল-চীন সীমান্তে নতুন হ্রদ সৃষ্টি, আকস্মিক বন্যার ঝুঁকিতে বিস্তীর্ণ এলাকা রাজধানীতে ডিএমপির সাঁড়াশি অভিযান, ২৪ ঘণ্টায় ৫৫৪ জন গ্রেফতার, ৩০ মামলা ও বিপুল মাদক উদ্ধার গুমের শিকার ও জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবারকে প্রধানমন্ত্রীর চাকরির নিয়োগপত্র প্রদান নির্ধারিত সময়ে অপরাধ দমনে অগ্রগতি না হলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ১২৯তমবার পেছাল সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন সংসদ অধিবেশনের আগে বিরোধীদলীয় এমপিদের বৈঠক সরকারদলীয় এমপিদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানি ১৬২, নিখোঁজ ৪০৩ পর্যটক দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

নির্ধারিত সময়ে অপরাধ দমনে অগ্রগতি না হলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

  • Update Time : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ১১ Time View

সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নিয়ন্ত্রণে নির্ধারিত সময়ের মধ্যে প্রত্যাশিত অগ্রগতি দেখাতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে তথ্য দিয়ে সহযোগিতাকারীদের জন্য বড় অঙ্কের আর্থিক পুরস্কার ঘোষণা করেছেন তিনি।

শনিবার (২৯ আগস্ট) রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে পুলিশ হেডকোয়ার্টার্স আয়োজিত ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সম্মেলনে (এপ্রিল-জুন ২০২৬: দ্বিতীয় কোয়ার্টার) প্রধান অতিথির বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী। পরে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির কাঙ্ক্ষিত উন্নয়ন এবং পুলিশ বাহিনীকে জনবান্ধব ও জনপ্রত্যাশিত সংস্থায় পরিণত করার লক্ষ্যে নিয়মিত কৌশলগত পরিকল্পনা নেওয়া হচ্ছে। পুলিশ বাহিনীর ভাবমূর্তি আরও উজ্জ্বল করতেও বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

তিনি জানান, লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে ইতোমধ্যে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সমন্বয়ে বিশেষ ইউনিট গঠন করা হয়েছে। এসব ইউনিটের মাধ্যমে অভিযান আরও জোরদার করা হয়েছে।

অবৈধ ও লুণ্ঠিত অস্ত্র উদ্ধারে তথ্যদাতাদের পুরস্কারের পরিমাণ পুনর্নির্ধারণ করা হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, ভারী অস্ত্র (হেভি ওয়েপনস) উদ্ধারে তথ্য দিয়ে সহযোগিতা করলে সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার দেওয়া হবে। পিস্তল, রিভলভার ও শটগানের মতো অস্ত্র উদ্ধারে তথ্যদাতারা পাবেন সর্বোচ্চ ৫০ হাজার টাকা।

এ ছাড়া সাউন্ড গ্রেনেড, লুণ্ঠিত টিয়ারগ্যাস শেল এবং অন্যান্য লুট হওয়া অস্ত্র উদ্ধারে সহায়তা করা ব্যক্তিদের ক্ষেত্রবিশেষে ১০ হাজার, ১৫ হাজার ও ২০ হাজার টাকা পর্যন্ত পুরস্কার দেওয়ার কথা জানান তিনি।

তথ্যদাতাদের নিরাপত্তার বিষয়টিও নিশ্চিত করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, যারা অস্ত্র উদ্ধারে তথ্য দিয়ে সহযোগিতা করবেন, তাদের পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে।

মন্ত্রী আরও জানান, নির্ধারিত সময়ের মধ্যে যেসব অস্ত্রের বাতিলকৃত লাইসেন্স জমা দেওয়া হয়নি, সেগুলোকে ইতোমধ্যে অবৈধ অস্ত্র হিসেবে গণ্য করে মামলা করা হয়েছে। এসব অস্ত্র উদ্ধারে অভিযানও অব্যাহত রয়েছে।

অপরাধ দমনে পুলিশের জবাবদিহির বিষয়টি তুলে ধরে সালাহউদ্দিন আহমদ বলেন, সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক কারবারিদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের জন্য নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হয়েছে। ওই সময়ের মধ্যে কোনো কর্মকর্তা প্রত্যাশিত অগ্রগতি দেখাতে ব্যর্থ হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, সারাদেশে অবৈধ অস্ত্র, মাদক, চোরাচালান ও চাঁদাবাজি প্রতিরোধে গোয়েন্দা সংস্থাগুলোর সহযোগিতায় বিশেষ কৌশলগত অভিযান পরিচালনা করা হচ্ছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী। স্বাগত বক্তব্য দেন পুলিশের অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খন্দকার রফিকুল ইসলাম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি (প্রশাসন) একেএম আওলাদ হোসেন।

সম্মেলনে বিভিন্ন রেঞ্জের ডিআইজি, বিভিন্ন মেট্রোপলিটন এলাকার পুলিশ কমিশনার, অতিরিক্ত পুলিশ কমিশনার এবং জেলার পুলিশ সুপাররা (এসপি) অংশ নেন। এ সময় তারা বিভিন্ন বিষয়ে মন্ত্রীর সঙ্গে প্রশ্নোত্তর ও মতবিনিময় করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category