আফগানিস্তান ও পাকিস্তানের বিভিন্ন এলাকায় ৫.২ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে দুই দেশের কয়েকটি প্রদেশ ও অঞ্চলে কম্পন সৃষ্টি হয়।
স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু।
আফগান সংবাদমাধ্যম তোলোনিউজের প্রতিবেদন অনুযায়ী, দেশটির রাজধানী কাবুল, নানগারহারসহ আশপাশের বেশ কয়েকটি প্রদেশে ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আফগানিস্তানে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।
ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.২।
অন্যদিকে, পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের খবরে বলা হয়েছে, দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশ এবং উত্তরাঞ্চলের গিলগিত-বালতিস্তানের বিভিন্ন স্থানেও ভূকম্পন অনুভূত হয়েছে।
পাকিস্তানেও তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।