সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
Title :
ভেড়ামারায় অবৈধ সার ব্যবসার দায়ে ব্যবসায়ীকে জরিমানা মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির প্রথম বৈঠকে বসছে তুরস্ক, সৌদিআরব ও পাকিস্তান রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ হামের উপসর্গে আরও ৪ মৃত্যু, প্রাণহানি বেড়ে ৯৬৭ মানবতাবিরোধী অপরাধের বিচার নিশ্চিতে বিশ্বব্যাপী ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর দুর্নীতির অভিযোগে সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকের তলব নিজের গুমের বর্ণনা দিতে গিয়ে কেঁদে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আপিল বিভাগের বিচারপতি হিসেবে শপথ নিলেন হাবিবুল গনি জামায়াত-আ.লীগ একসঙ্গে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে: রাশেদ খাঁন নেপাল-চীনে বন্যায় প্রাণহানি ৭০০ ছাড়াল, নিখোঁজ ৩ হাজার

ভেড়ামারায় অবৈধ সার ব্যবসার দায়ে ব্যবসায়ীকে জরিমানা

  • Update Time : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ৮ Time View

কুষ্টিয়ার ভেড়ামারায় সার ব্যবস্থাপনা আইন অমান্য করে অবৈধভাবে ব্যবসা পরিচালনার দায়ে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার  উপজেলার সাতবাড়ীয়া বাজার এলাকায় এই অভিযান চালানো হয়।

ভেড়ামারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ড. গাজী আশিক বাশারের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে সাতবাড়ীয়া এলাকার সার ব্যবসায়ী মো. হাসমতের প্রতিষ্ঠানে লাইসেন্স সংক্রান্ত জটিলতা ও বিভিন্ন অনিয়ম ধরা পড়ে।

পরবর্তীতে ‘সার ব্যবস্থাপনা আইন, ২০০৬’ লঙ্ঘনের অপরাধ স্বীকার করলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে অভিযুক্ত ব্যবসায়ী মো. হাসমতের কাছ থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযান পরিচালনাকালে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদা সুলতানা, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মনিরুল ইসলাম এবং ভেড়ামারা থানা পুলিশের একটি দল উপস্থিত ছিল।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ড. গাজী আশিক বাশার জানান, কৃষকদের সুষম ও মানসম্মত সার সরবরাহ নিশ্চিত করা এবং বাজার পরিস্থিতি স্থিতিশীল রাখার লক্ষ্যে প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category