বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
Title :
শিক্ষার্থীদের ওপর দমন-পীড়ন ও গণগ্রেপ্তারে উত্তাল ফ্রান্স ১৫ দিন পর গ্যাস সংযোগে ফের উৎপাদনে যমুনা সার কারখানা জানালার গ্রিল কেটে স্কুলের আইসিটি ল্যাব থেকে ১৫ ল্যাপটপ চুরি প্রিজনভ্যান থেকে পিচ্চি রাজাকে নামিয়ে বোনের গাড়িতে তুলে দিয়েছিলেন পুলিশ কর্মকর্তা পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন ফ্রান্সিস হেলজেন কালিয়াকৈরে মোটরসাইকেল চুরির অভিযোগে দুইজন আটক, উদ্ধার চোরাই মোটরসাইকেল ২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে চারটি নতুন বই: শিক্ষামন্ত্রী বাধ্য হয়ে এলপিজির দাম সমন্বয়: ডা. জাহেদ চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী এলপিজি ও অটোগ্যাসের দাম বাড়ার কারণ জানাল বিইআরসি

বাধ্য হয়ে এলপিজির দাম সমন্বয়: ডা. জাহেদ

  • Update Time : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ৯ Time View

সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাধ্য হয়েই সরকারকে এলপিজি গ্যাসের মূল্য সমন্বয় করতে হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। (মঙ্গলবার ০৬ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ে সরকারের চলমান বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, সরকার নির্ধারিত মূল্যে সাধারণ মানুষ যেন এলপিজি গ্যাস কিনতে পারেন, সে জন্য জেলা প্রশাসকদের মাঠপর্যায়ে কঠোর নজরদারি পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে বাজারে যেকোনো ধরনের অনিয়ম ও অবৈধ মজুতদারি ঠেকাতে জরিমানা এবং শাস্তিমূলক ব্যবস্থার আওতা আরও বাড়ানো হয়েছে।

সাধারণ মানুষের অর্থনৈতিক সুরক্ষার বিষয়টি তুলে ধরে তিনি জানান, মূল্যস্ফীতির প্রভাব ও সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় সরকার ভিজিএফ কর্মসূচির সুবিধা দ্বিগুণ করেছে। এর ফলে তালিকাভুক্ত পরিবারগুলো এখন থেকে প্রতি দফায় ১০ কেজির পরিবর্তে ২০ কেজি করে খাদ্যসহায়তার চাল পাবেন।

এ ছাড়া গত ২ অক্টোবর বহুল প্রতীক্ষিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি দেশে এসে পৌঁছেছে বলেও জানান প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category