বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন

চুয়েটে দুদিন ধরে অবরুদ্ধ ভিসিকে উদ্ধার করল প্রশাসন

  • Update Time : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ৮ Time View

টানা দুই দিন অবরুদ্ধ থাকার পর চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নতুন উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে উদ্ধার করেছে স্থানীয় প্রশাসন।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল সোয়া ৫টার দিকে চট্টগ্রাম জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা ও পুলিশ সুপার চুয়েট ক্যাম্পাসে উপস্থিত হয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার পর এ উদ্ধার কার্যক্রম চালান।

এর আগে টানা ২৮ ঘণ্টা বিদ্যুৎ, পানি ও খাবার সরবরাহ বিচ্ছিন্ন অবস্থায় উপাচার্য ভবনে উপাচার্যসহ মোট ১২ জন অবরুদ্ধ ছিলেন। গত সোমবার (১২ অক্টোবর) সকালে নিয়োগ পাওয়ার ১৮ দিন পর দপ্তরের তালা ভেঙে কার্যালয়ে প্রবেশ করলে ক্ষুব্ধ শিক্ষার্থীরা উপাচার্য ভবনে তালা ঝুলিয়ে দেন। নতুন ভিসির পদত্যাগের দাবিতে তারা এই অবরোধ কর্মসূচি পালন করেন।

দীর্ঘসময় অবরুদ্ধ থাকা অবস্থায় উপাচার্য অসুস্থ হয়ে পড়লে তাঁর শারীরিক অবস্থা নিয়ে বিভ্রান্তি দেখা দেয়। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব চিকিৎসাকেন্দ্রের প্রতিনিধি তাঁকে সুস্থ বললেও রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জানান, তাঁর রক্তচাপ বৃদ্ধি পেয়েছে এবং বুকে ব্যথা থাকায় দ্রুত হাসপাতালে চিকিৎসা নেওয়া প্রয়োজন। পরবর্তীতে স্থানীয় প্রশাসন ক্যাম্পাসে পৌঁছে শিক্ষার্থীদের আশ্বস্ত করে এবং উপাচার্যের সুচিকিৎসা নিশ্চিত করতে তাঁকে উদ্ধার করে।

উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর ড. শেখ শরীফুল আলমকে চুয়েটের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। তবে সাবেক উপাচার্যকে পুনর্বহালের দাবিতে সাধারণ শিক্ষার্থী ও শিক্ষক-কর্মচারীরা একযোগে আন্দোলনে নামলে অচলাবস্থার সৃষ্টি হয়। তীব্র বিরোধিতার কারণে ২৪ সেপ্টেম্বর অনলাইনে যোগদান করলেও তিনি দীর্ঘদিন ক্যাম্পাসে ঢুকতে পারেননি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category