রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
Title :
এক ঘণ্টা এগিয়ে ঘড়ি, দীর্ঘতর দিন: ফ্রান্সে গ্রীষ্মকালীন সময়ের সূচনা ইইউ’র বাইরে অভিবাসী আটক কেন্দ্র স্থাপনের প্রস্তাব পাস, বাড়ছে বিতর্ক বগুড়ার সাবেক এমপি শরিফুল ইসলাম জিন্নাহ গ্রেপ্তার বাংলাদেশের প্রতি সমর্থন ও সংহতি পুনর্ব্যক্ত করলেন জাতিসংঘ মহাসচিব জুলাই সনদ বাস্তবায়ন না হলে তা হবে জাতির জন্য চরম হতাশাজনক: সাইফুল আলম খান মিলন ভিয়েতনামকে হারিয়ে এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশের সোনা জয় স্বাধীনতা দিবসের আলোচনাসভায় বিকেলে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী চাঁদপুরে ইঞ্জিন চালিত ট্রলি-অটোরিকশা সংঘর্ষে নিহত ১ যুদ্ধের মধ্যেও তেলের বাজারে ইরানের রমরমা বাণিজ্য, দৈনিক আয় ১৪ কোটি ডলার পল্লবীতে যুবদল নেতা কিবরিয়া হত্যায় দুই ‘শুটার’ গ্রেপ্তার : র‌্যাব

চাঁদপুরে ইঞ্জিন চালিত ট্রলি-অটোরিকশা সংঘর্ষে নিহত ১

  • Update Time : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ১০ Time View

চাঁদপুরের হাজীগঞ্জে মুরগি বহনকারী ট্রলি ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. কিবরিয়া (৩০) নামের এক যাত্রী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার রাতে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের বাকিলা এলাকায় এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই নিহতের শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে যায়। এই ঘটনায় এক নারীসহ আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।

নিহত কিবরিয়া শাহরাস্তি উপজেলার রায়শ্রী গ্রামের নুরু মিয়ার ছেলে। আহতদের মধ্যে রিনা বেগম (২৫) নামের এক নারী রয়েছেন, যিনি একই উপজেলার পিপলকরা এলাকার বাসিন্দা। প্রত্যক্ষদর্শী ও আহত রিনা বেগম জানান, তাঁদের বহনকারী অটোরিকশাটি দ্রুতগতিতে হাজীগঞ্জ থেকে চাঁদপুরের দিকে যাচ্ছিল।

বিপরীত দিক থেকে আসা সেচ পাম্পের ইঞ্জিন দিয়ে তৈরি একটি ট্রলি সজোরে অটোরিকশাটিকে ধাক্কা দিলে যাত্রীরা ছিটকে পড়েন। এ সময় কিবরিয়া সড়কের ওপর আছড়ে পড়লে ট্রলির সাথে সংঘর্ষে তাঁর শরীর থেকে মাথা আলাদা হয়ে যায়।

দুর্ঘটনার পর স্থানীয় সাবেক ইউপি সদস্য ফারুক হোসেন ও এলাকাবাসীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। আহতদের মধ্যে অটোরিকশা চালকও রয়েছেন। বাকিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিলন ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের পরিচয় নিশ্চিত করেন। স্থানীয়রা ঘাতক ট্রলি ও দুর্ঘটনাকবলিত অটোরিকশাটি জব্দ করে পুলিশে সোপর্দ করেছে।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর জব্বার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ ও যানবাহন দুটি উদ্ধার করেছে। শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

জেএইচআর

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category