রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
Title :
মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: জুবাইদা রহমান শেখ হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমেদকে গুম করা হয়েছিল পাকিস্তানি নারী গোয়েন্দার ফাঁদে পড়ে ভারতীয় বিমানবাহিনীর পাইলট গ্রেপ্তার ইরান যুদ্ধ থেকে সরে আসার পরামর্শ মার্কিন সেনাপ্রধানের মেসির বাবা হোর্হে মেসি আর নেই এসএসসির ফল প্রকাশ সোমবার, যেভাবে জানা যাবে আর কোনো ঘরবাড়ি যেন নদীতে না যায়, এটা সরকারের ওয়াদা: পানিসম্পদ প্রতিমন্ত্রী গাংনীতে পরিত্যক্ত ১০টি ল্যান্ডমাইন ও ৫টি বক্স উদ্ধার মেসিকে হত্যার ছক, পুলিশের নথিতে চাঞ্চল্যকর তথ্য রাশিয়া থেকে মিত্রকে দূরে সরানোর মিশনে সার্বিয়ায় জেলেনস্কির সফর

গাজীপুরে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত দুই

  • Update Time : বুধবার, ২ নভেম্বর, ২০২২
  • ২৮৭ Time View

গাজীপুরের কাপাসিয়া উপজেলার মিয়ার বাজার এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও বাস মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন চারজন|                   বুধবার (২ নভেম্বর) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উন্নত চিকিৎসার জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কের মিয়ার বাজার এলাকায় গাজীপুরগামী একটি সিএনজিচালিত অটোরিকশাকে কিশোরগঞ্জগামী একটি বাস চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এ ঘটনায় অটোরিকশার চার যাত্রী গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি ও যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category