মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
Title :
নয়াদিল্লিতে নরেন্দ্র মোদির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ রাজনৈতিক প্রভাব দেখিয়ে ব্যবসায়িক সুবিধা নেওয়ার দিন শেষ: অর্থমন্ত্রী জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত: রণধীর জয়সওয়াল শাহরাস্তিতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩ সাকিব ‘নষ্ট-পচে যাওয়া মানুষ’, দেশে ফিরলে শেখ হাসিনাসহ সবাই পাবেন আইনি নিরাপত্তা: তথ্য উপদেষ্টা বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ শরীয়তপুরে দুপক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরণে বৃদ্ধ নিহত, আহত ১৫ বাশার আল-আসাদকে মৃত্যুদণ্ড দিলেন সিরিয়ার আদালত দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দিলে বাতিল হবে সংসদ সদস্য পদ: চিফ হুইপ

পশ্চিমবঙ্গে সড়ক দুর্ঘটনায় চার কৃষকের মৃত্যু

  • Update Time : মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩
  • ৮২ Time View

মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ভারতের পশ্চিমবঙ্গে চার কৃষকের মৃত্যু হয়েছে। ইজিবাইকে করে তারা ফসল নিয়ে কিষাণমান্ডিতে বিক্রি করতে যাচ্ছিলেন। সে সময় পেছন থেকে একটি লরি ইজিবাইকে ধাক্কা মারে। এতে ঘটনাস্থলে মৃত্যু হয় তিন কৃষকের। এছাড়া হাসপাতালে নেওয়ার পর আরও এক কৃষককে মৃত ঘোষণা করা হয়। পশ্চিমবঙ্গের মালদা জেলার গাজোল থানার শ্যামনগর এলাকায় ওই দুর্ঘটনা ঘটেছে বলে জানা যায়।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সকালে ইজিবাইকে করে মালদার গৌরাঙ্গপুর থেকে কিষাণমান্ডিতে চাষের ফসল বিক্রি করতে যাচ্ছিলেন তারা। কিন্তু প্রবল বেগে আসা মালদহগামী একটি লরির কারণে প্রাণ হারান চার কৃষক। লরিটি পেছন থেকে এত জোরে ধাক্কা মেরেছে যে, ইজিবাইকটি একেবারে দুমড়ে-মুছে গেছে। ঘটনাস্থলেই ইজিবাইকে থাকা চার কৃষকের মধ্যে তিনজনের মৃত্যু হয়। গুরুতর আহত আরও দুইজনকে স্থানীয় গাজোল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা আহতদের মধ্যে এক কৃষকে মৃত ঘোষণা করেন। অপর আরেকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এদিকে লরির চালককে আটক করেছে পুলিশ। এছাড়া লরিটিও জব্দ করা হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, সাধারণত ইজি বাইকে করেই কৃষকরা তাদের ফসল নিয়ে কিষাণমান্ডিতে বিক্রি করতে যান। এই দুর্ঘটনার সময়ও চার থেকে পাঁচজন কৃষক ইজিবাইকে করে কিষাণমান্ডিতে যাচ্ছিলেন। ১২ নম্বর জাতীয় সড়ক দিয়ে যাওয়ার সময় ওই দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা আরও জানিয়েছেন, লরির গতি বেশি থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে এটি ইজিবাইকে সজোরে ধাক্কা মারে। এই মর্মান্তিক দুর্ঘটনার পর পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।বিভিন্ন ধরনের সচেতনামূলক সেভ ড্রাইভ, সেভ লাইফ নিয়ে রাজ্যের পুলিশ প্রশাসনের উদ্যোগের শেষ নেই। কিন্তু তারপরেও বারবার বিভিন্ন দুর্ঘটনার ফলে প্রতিনিয়ত মৃত্যুর ঘটনা সামনে আসছে। এত সচেতনামূলক পোস্ট থাকার পরও কেন মর্মান্তিক দুর্ঘটনা ঘটেই চলছে সেই প্রশ্ন থেকেই যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category