রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
Title :
মিয়ানমারের ওপর চাপ ছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব নয়: শামা ওবায়েদের তারেক রহমানের নেতৃত্বে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে: প্রতিমন্ত্রী টুকু মহেশখালীতে বসছে আরও তিনটি এলএনজি টার্মিনাল ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী কে এই আইজেনকট, ফিলিস্তিন প্রশ্নে তাঁর অবস্থান কী? সৌদি আরবের আরামকো টাওয়ারে বিস্ফোরণ, উড়ে গেছে দরজা-জানালার কাচ সৌদিতে দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক দেশে খাদ্য মজুদ ২২ লাখ মেট্রিক টন: খাদ্যমন্ত্রী চীনের অটোমোবাইল জায়ান্ট বিওয়াইডি ‘গ্লোবাল ব্র্যান্ড অব দ্য ইয়ার’ এর স্বীকৃতি পেয়েছে: বিওয়াইডির নতুন মাইলফলক অর্জন জ্বালানি ও কৃষি খাতে সহযোগিতা বাড়াতে ঢাকা-মস্কো সমঝোতা বগুড়ার ধুনটে ইয়াবাসহ দুই ব্যক্তি গ্রেপ্তার

লিসবনে পর্তুগীজ ইয়ং সোসালিষ্ট পার্টির পরিচয় সভা ও নৈশভোজে অনুষ্ঠিত

  • Update Time : রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩
  • ২২৮ Time View

মোঃ রাসেল আহম্মেদ, লিসবন পর্তুগাল:

পর্তুগালের ক্ষমতাসীন দল সোসালিষ্ট পার্টির যুব শাখা ইয়ং সোসালিষ্টের আয়োজনে পরিচিত সভা ও নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে। ১৬ থেকে ২৯ বছর বয়সের পর্তুগীজ নাগরিক বা পর্তুগালে বৈধভাবে বসবাসকারীগন এই দলে অন্তভূক্ত হতে পারে।

সাম্প্রতিক সময়ে বাংলাদেশী তরুণ সাজিন আহমেদ কৌশিকের নেতৃত্বে একঝাঁক বাংলাদেশী এই যুব দলে যোগদান করে। তারই অংশ হিসেবে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সাজিন আহমেদ কৌশিকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেদ্রো আনাস্তাসিও, সমগ্র লিসবন অঞ্চলের সমাজতান্ত্রিক যুব দলের (জেএস) সভাপতি, রানা তসলিম উদ্দিন ক্ষমতাসীন সোসালিস্ট পার্টির (পিএস) প্রবীন নেতা ও দুয়ার্তে মার্সাল লিসবন সিটির সভাপতি সমাজতান্ত্রিক যুবদল।

এসময় সাজিন আহমেদ কৌশিক উল্লেখ করেন, পর্তুগালে আমাদের সবাই বলে, “অভিবাসী।” আর জেএস বলেছেন, “মানুষ।” এটাই হল অভিবাসীদের প্রতি ক্ষমতাসীন দলের আসল মনোভাব।

এসম উপস্থিত দুদেশের পর্তুগালের ক্ষমতাসীন সোসালিষ্ট পার্টি ও তার যুব সংগঠনের নেতারা তরুণদের স্থানীয় রাজনৈতিতে যোগদানের গুরুত্ব তুলে ধরেন এবং অভিবাসীদের যেকোন বিষয় ও সমস্যা সরাসরি নিতি নির্ধারকদের কাছে তুলে ধরতে সহজ হয় বলে উল্লেখ করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন কমিউনিটির বিশিষ্ট ব্যক্তি আবু ইমন, জামিল আকবর শামীম, তানভীর আলম জনি, জাকির আহমেদ, বিয়াট্রিজ পেরেইরা, জোয়াও পেরেইরা, সাদিয়া ইসলাম, রাইসা ইসলাম, ইসলাম নুহা, নীলোটোপাল ঘোষ প্রমূখ।

এসময় পেদ্রো আনাস্তাসিও, সমগ্র লিসবন অঞ্চলের সমাজতান্ত্রিক যুব দলের (জেএস) সভাপতি বলেন,  বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও একজন সোসালিস্ট মতাদর্শে বিশ্বাসী ছিলেন! আমি এই প্রজন্মের বাংলাদেশী তরুনদের সাথে এক হতে পেরে খুবই আনন্দিত, পর্তুগালে অবস্থানরত বাংলাদেশী কমিউনিটির কল্যাণে কাজ করার যথাসাধ্য চেষ্টা থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category