মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
Title :
রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল আকাশপথের জটিলতায় রূপপুরের ইউরেনিয়াম চালান পিছিয়ে গেল দুদকের দুই প্রেস ব্রিফিংয়ের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের বিদায়ি সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে ভাঙচুরের পরও রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে চলছে শিশুদের টিকাদান প্রিজন ভ্যান থেকে ২৫ মামলার আসামি ‘পিচ্চি রাজা’র পলায়ন, সাময়িক বরখাস্ত ৫ পুলিশ সদস্য চীনের কাছেই অ*স্ত্র বিক্রির প্রস্তাব ট্রাম্পের দক্ষিণ আফ্রিকায় একের পর এক নারীর মরদেহ, বাড়ছে সিরিয়াল কিলারের আতঙ্ক ছাত্র আন্দোলনের চাপে পদত্যাগ করলেন সার্বিয়ার প্রেসিডেন্ট ভুচিচ আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ১ শতাংশের বেশি বেড়েছে

বাংলাদেশে আসতে চান সৌদি যুবরাজ

  • Update Time : রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৯৬ Time View

সৌদি সিংহাসনের উত্তরসূরি মোহাম্মদ বিন সালমানকে (এমবিএস) বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (১০ সেপ্টেম্বর) সকালে ভারতের রাজধানী নয়াদিল্লিতে জি-২০ সম্মেলনের ফাঁকে এক বৈঠকে তিনি এই আমন্ত্রণ জানান।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যুবরাজ মোহাম্মদ প্রধানমন্ত্রীর আমন্ত্রণ গ্রহণ করে বাংলাদেশ সফরের ইচ্ছার কথা জানিয়েছেন।এতে আরও বলা হয়, তাদের মধ্যে ফলপ্রসূ বৈঠক হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের অসাধারণ সামাজিক ও রাজনৈতিক উন্নয়নে শেখ হাসিনার অনুপ্রেরণামূলক নেতৃত্বের প্রশংসা করেছেন যুবরাজ মোহাম্মদ।

মোহাম্মদ বিন সালমান বলেন, সম্ভাব্য ক্ষেত্রগুলোতে সহযোগিতা বাড়াতে বাংলাদেশ ও সৌদি আরব একসঙ্গে কাজ করবে।
 
এ ক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পরিপূর্ণ সমর্থনেরও নিশ্চয়তা দেন তিনি। পতেঙ্গা টার্মিনাল, পায়রা বন্দর ও এসিইউডব্লিউএ নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পসহ বিভিন্ন ক্ষেত্রে সৌদি বিনিয়োগের জন্য সন্তোষ প্রকাশ করেন এমবিএস।
কঠোর পরিশ্রম ও ধৈর্যের সঙ্গে সৌদি আরবের অর্থনীতিতে ২৮ লাখ বাংলাদেশি প্রবাসীর গুরুত্বপূর্ণ অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন যুবরাজ মোহাম্মদ। এছাড়াও ২০৩০ সালের বিশ্বকাপের আয়োজন দেশ হিসেবে সৌদিকে সমর্থন দেয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিয়েছেন তিনি।
 
সৌদি আরবে বিভিন্ন সামাজিক সংস্কারমূলক কাজ হাতে নেয়ায় যুবরাজের প্রশংসা করেন শেখ হাসিনা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category