মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
Title :
রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল আকাশপথের জটিলতায় রূপপুরের ইউরেনিয়াম চালান পিছিয়ে গেল দুদকের দুই প্রেস ব্রিফিংয়ের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের বিদায়ি সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে ভাঙচুরের পরও রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে চলছে শিশুদের টিকাদান প্রিজন ভ্যান থেকে ২৫ মামলার আসামি ‘পিচ্চি রাজা’র পলায়ন, সাময়িক বরখাস্ত ৫ পুলিশ সদস্য চীনের কাছেই অ*স্ত্র বিক্রির প্রস্তাব ট্রাম্পের দক্ষিণ আফ্রিকায় একের পর এক নারীর মরদেহ, বাড়ছে সিরিয়াল কিলারের আতঙ্ক ছাত্র আন্দোলনের চাপে পদত্যাগ করলেন সার্বিয়ার প্রেসিডেন্ট ভুচিচ আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ১ শতাংশের বেশি বেড়েছে

সাজেক যাওয়ার পথে ঢাবি শিক্ষার্থী অপহরণ

  • Update Time : বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ১০২ Time View

রাঙামাটি বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালিতে যাওয়ার পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্নাতকোত্তরের দ্বীপিতা চাকমা (২৪) নামে এক ছাত্রীকে অপহরণের খবর পাওয়া গেছে।বুধবার (৬ সেপ্টেম্বর) বেলা আনুমানিক ১২টা ১৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন রাঙামাটির পুলিশ সুপার (এসপি) মীর আবু তৌহিদ।

অপহরণের বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার মীর আবু তৌহিদ।পুলিশ সূত্রে জানা গেছে, অপহরণের শিকার ছাত্রীর নাম দ্বীপিতা চাকমা (২৪)। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের স্নাতকোত্তরের ছাত্রী।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার জানান, যতটুকু শুনেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী মিলিয়ে ৩২ জনের টিম সাজেক যাচ্ছিলেন। পথিমধ্যে অস্ত্রের মুখে এক শিক্ষার্থীকে অপহরণ করা হয়েছে।

পুলিশ সুপার মীর আবু তৌহিদ জানিয়েছেন, দুপুর সোয়া ১২টার দিকে ওই ছাত্রী সাজেকে যাওয়ার পথে শিজকছড়া এলাকায় কয়েকজন দুষ্কৃতকারী গাড়ির গতিরোধ করে ওই ছাত্রীকে অপহরণ করে। আমাদের সাঁড়াশি অভিযান চলছে। শিগগিরই ওই ছাত্রীকে উদ্ধার করতে পারব বলে আমরা আশাবাদী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category