মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
Title :
রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল আকাশপথের জটিলতায় রূপপুরের ইউরেনিয়াম চালান পিছিয়ে গেল দুদকের দুই প্রেস ব্রিফিংয়ের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের বিদায়ি সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে ভাঙচুরের পরও রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে চলছে শিশুদের টিকাদান প্রিজন ভ্যান থেকে ২৫ মামলার আসামি ‘পিচ্চি রাজা’র পলায়ন, সাময়িক বরখাস্ত ৫ পুলিশ সদস্য চীনের কাছেই অ*স্ত্র বিক্রির প্রস্তাব ট্রাম্পের দক্ষিণ আফ্রিকায় একের পর এক নারীর মরদেহ, বাড়ছে সিরিয়াল কিলারের আতঙ্ক ছাত্র আন্দোলনের চাপে পদত্যাগ করলেন সার্বিয়ার প্রেসিডেন্ট ভুচিচ আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ১ শতাংশের বেশি বেড়েছে

সিলেটে দেড়মাসের শিশুকে বিষ খাইয়ে হত্যা, নারীর যাবজ্জীবন

  • Update Time : সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ১০৬ Time View

সিলেটের কানাইঘাটে দেড়মাসের শিশুকে বিষপানে হত্যার দায়ে এক নারীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (৪ সেপ্টেম্বর) বিকেলে সিলেট জেলা ও দায়রা জজ পঞ্চম আদালত এবং বিশেষ ট্রাইব্যুনাল-৬ এর বিচারক মো. আক্তার হোসেন এ রায় ঘোষণা করেন।দণ্ডপ্রাপ্ত নারীর নাম সুমনা আক্তার সুরমা (৩৫)। তিনি কানাইঘাট উপজেলার বড়চতুল গ্রামের তাজ উদ্দিনের স্ত্রী। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।

বাদীপক্ষের আইনজীবী এপিপি মোস্তফা দেলোয়ার আল-আজহার রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১৭ সালের ২৩ ডিসেম্বর কানাইঘাট উপজেলার বড়চতুল গ্রামের সৌদি আরব প্রবাসী নজরুল ইসলামের দেড়মাসের শিশু নাদিম আহম্মেদকে কীটনাশক খাইয়ে হত্যা করেন সুমনা আক্তার। তিনি সম্পর্কে নাদিমের চাচি। সুমনা আক্তার তার জায়ের প্রতি হিংসার বশবর্তী হয়ে এ হত্যাকাণ্ড ঘটান। ঘটনার পর নজরুল ইসলামের স্ত্রী বাদী হয়ে সুমনাকে একমাত্র আসামি করে হত্যা মামলা করেন।এ ঘটনার পর পালিয়ে যান আসামি সুমনা। পরে ২০১৮ সালের ২৮ জানুয়ারি সিলেট দক্ষিণ সুরমার কদমতলি বাস টার্মিনাল এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব-৯।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category