বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
Title :
জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক নির্ধারিত ভাড়ার বেশি আদায় করলে বাতিল হবে রুট পারমিট: সড়ক পরিবহনমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ায় জনগণের সহনশীলতা চাইলেন তথ্য উপদেষ্টা সরকারি হাসপাতালের পাশে নতুন ক্লিনিক অনুমোদন বন্ধ জ্বালানির মূল্য বৃদ্ধি: দূরপাল্লার বাস ভাড়া কিলোমিটারে কত বাড়ছে? জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সময়সূচি প্রকাশ

কাশ্মীরে ‘বন্দুকযুদ্ধে’ ৪ অস্ত্রধারী নিহত

  • Update Time : বুধবার, ২ নভেম্বর, ২০২২
  • ২১৯ Time View

পুলিশের বরাত দিয়ে সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, নিহতদের মধ্যে একজন পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বার কমান্ডার।

মঙ্গলবার (১ নভেম্বর) অঞ্চলটির পুলওয়ামা ও অনন্তনাগে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিরাপত্তা বাহিনী জানায়, সন্ত্রাসীরা লুকিয়ে আছে এমন খবরের ভিত্তিতে দুই এলাকাতেই অভিযান পরিচালনা করতে গেলে গুলি চালায় অস্ত্রধারীরা। পরে পাল্টা গুলিতে তাদের মৃত্যু হয়।

সন্ত্রাসীরা বড় ধরনের হামলার পরিকল্পনা করেছিল বলে জানিয়েছে পুলিশ। তাদের দাবি, পাক অধিকৃত জম্মু থেকে ড্রোনের মাধ্যমে কাশ্মীরে অস্ত্র ও বিস্ফোরক সরবরাহ করা হচ্ছিল, যা নিয়ন্ত্রণ করা হচ্ছে ইউরোপ থেকে। এই চক্রের দুজন সদস্যকে গ্রেফতারও করা হয়েছে বলে দাবি পুলিশের।

জম্মু ও কাশ্মীর পুলিশের ডিরেক্টর জেনারেল দিলবাগ সিংহের অভিযোগ, উপত্যকায় ‘নতুন খেলা’ শুরু করেছে পাকিস্তান। ড্রোনের মাধ্যমে কাশ্মীরে অস্ত্রের পাশাপাশি মাদক পাচার করছে তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category