মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
Title :
রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল আকাশপথের জটিলতায় রূপপুরের ইউরেনিয়াম চালান পিছিয়ে গেল দুদকের দুই প্রেস ব্রিফিংয়ের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের বিদায়ি সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে ভাঙচুরের পরও রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে চলছে শিশুদের টিকাদান প্রিজন ভ্যান থেকে ২৫ মামলার আসামি ‘পিচ্চি রাজা’র পলায়ন, সাময়িক বরখাস্ত ৫ পুলিশ সদস্য চীনের কাছেই অ*স্ত্র বিক্রির প্রস্তাব ট্রাম্পের দক্ষিণ আফ্রিকায় একের পর এক নারীর মরদেহ, বাড়ছে সিরিয়াল কিলারের আতঙ্ক ছাত্র আন্দোলনের চাপে পদত্যাগ করলেন সার্বিয়ার প্রেসিডেন্ট ভুচিচ আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ১ শতাংশের বেশি বেড়েছে

বিমানবন্দরের কাস্টম হাউজ থেকে ৫৫ কেজি স্বর্ণ উধাও

  • Update Time : রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ৮৭ Time View

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টম হাউজের গুদাম থেকে ৫৫ কেজির বেশি স্বর্ণ খুঁজে পাওয়া যাচ্ছে না। এর মূল্যমান প্রায় ১৫ কোটি টাকা। মূলত এসব স্বর্ণ যাত্রীদের থেকে জব্দ করার পর কাস্টম হাউজের গুদামে রাখা হয়েছিল।রোববার (৩ সেপ্টেম্বর) কাস্টমস শুল্ক বিভাগ সূত্রে এ তথ্য জানা যায়। তবে কীভাবে এত স্বর্ণ উধাও হলো, সে বিষয়ে বিস্তারিত কিছু বলছেন না কাস্টমস কর্মকর্তারা।

কাস্টমস শুল্ক বিভাগের এক কর্মকর্তা জানান, ঢাকা কাস্টম হাউজের গুদামে জব্দ করা প্রায় ১৫ কোটি টাকা মূল্যের স্বর্ণ পাওয়া যাচ্ছে না। রোববার অফিস খোলার পর বিষয়টি কর্মকর্তাদের নজরে আসে। পরে বিমানবন্দর থানায় অভিযোগ করে কাস্টমস কর্তৃৃপক্ষ। অভিযোগপত্রে গায়েব হওয়া স্বর্ণের পরিমাণ ৫৫ কেজির বেশি বলে উল্লেখ করা হয়েছে।  
 এ বিষয়ে কাস্টমসের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান তিনি। মূলত যে স্বর্ণ যাত্রীদের থেকে জব্দ করা হতো, তা কাস্টম হাউজের গুদামে রাখা হয়েছিল।
  তবে কীভাবে এত পরিমাণ স্বর্ণ উধাও হলো সে বিষয়ে মুখ খুলছেন না কাস্টমস কর্মকর্তারা। ডেপুটি কমিশনারসহ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে ফোন দিলেও তারা ফোন কেটে দিয়েছেন।
 এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তরা বিভাগের অতিরিক্ত উপ কমিশনার তৌহিদুল ইসলাম বলেন, কাস্টমসের পক্ষ থেকে একটি অভিযোগ করা হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন আছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category