বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
Title :
বিএনপি জনগণের জন্য গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী মালয়েশিয়ায় বড় ধরনের অভিযানে ৩৭০ বাংলাদেশি আটক ভারতে সরকারি উদ্যোগে গোমূত্র ক্রয়, লিটারপ্রতি দর ২০ রুপি ১২ বছরে ১১৭ কার্গো এলএনজি কিনবে সরকার দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৫ জনের মৃত্যু আকাশেই গতিপথ বদলাতে পারে ইরানের নতুন ক্ষেপণাস্ত্র: আইআরজিসি হাতির নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন: পরিবেশমন্ত্রী মুক্তিযুদ্ধে শেখ হাসিনা ও তাঁর পরিবারের অবদান নেই: রিজভী নয়াদিল্লিতে নরেন্দ্র মোদির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ রাজনৈতিক প্রভাব দেখিয়ে ব্যবসায়িক সুবিধা নেওয়ার দিন শেষ: অর্থমন্ত্রী

দাম বাড়ল এলপিজির

  • Update Time : রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ৯৭ Time View

ভোক্তা পর্যায়ে আবারও বাড়ল তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। আগস্টের তুলনায় সেপ্টেম্বর মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম ১৪৪ টাকা বাড়িয়ে ১ হাজার ২৮৪ টাকা নির্ধারণ করা হয়েছে।রোববার (৩ সেপ্টেম্বর) এ ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এদিন সন্ধ্যা ৬টা থেকেই নতুন এ দাম কার্যকর হবে বলে জানিয়েছে সংস্থাটি।

বিইআরসি জানায়, ১২ কেজির এলপিজির দাম ১ হাজার ১৪০ থেকে থেকে ১৪৪ টাকা বাড়িয়ে ১ হাজার ২৮৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
 
এর আগে গত মাসের ২ আগস্ট ১২ কেজির সিলিন্ডার গ্যাসের দাম ১৪১ টাকা বাড়িয়ে ১ হাজার ১৪০ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি। তবে গত জুলাই মাসে এলপিজির প্রতি ১২ কেজির সিলিন্ডারের দাম ১৬১ টাকা কমিয়ে ১ হাজার ৭৪ টাকা নির্ধারণ করেছিল সংস্থাটি।
  একইসঙ্গে অটোগ্যাসের দামও বাড়িয়েছে বিইআরসি। সেপ্টেম্বর মাসে ভোক্তা পর্যায়ে অটোগ্যাসের মূসকসহ দাম প্রতি লিটার ৫৮ টাকা ৮৭ পয়সা নির্ধারণ করা হয়েছে।
 এর আগে আগস্ট মাসে ভোক্তা পর্যায়ে অটোগ্যাসের মূসকসহ দাম ছিল প্রতি লিটার ৫২ টাকা ১৭ পয়সা। যা জুলাই মাসে ছিল ৪৬ টাকা ৫৯ পয়সা এবং জুনে ছিল ৫০ টাকা ৯ পয়সা, মে মাসে ৫৭ টাকা ৫২ পয়সা এবং এপ্রিল মাসে ৫৪ টাকা ৯০ পয়সা।
 
বিইআরসি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সেপ্টেম্বর মাসের জন্য সৌদি আরামকোর প্রোপেন এবং বিউটেনের ঘোষিত সৌদি সিপি প্রতি মেট্রিক টন যথাক্রমে ৫৫০ মার্কিন ডলার ও ৫৬০ মার্কিন ডলার এবং প্রোপেন ও বিউটেনের অনুপাত ৩৫:৬৫ অনুযায়ী প্রোপেন ও বিউটেনের গড় সৌদি সিপি প্রতি মেট্রিক টন ৫৫৬ দশমিক ৫০ মার্কিন ডলার বিবেচনায় সেপ্টেম্বর মাসের জন্য বেসরকারি এলপিজি ও অটোগ্যাসের দাম ভোক্তা পর্যায়ে সমন্বয় করা হলো।
 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category