বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
Title :
নয়াদিল্লিতে নরেন্দ্র মোদির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ রাজনৈতিক প্রভাব দেখিয়ে ব্যবসায়িক সুবিধা নেওয়ার দিন শেষ: অর্থমন্ত্রী জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত: রণধীর জয়সওয়াল শাহরাস্তিতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩ সাকিব ‘নষ্ট-পচে যাওয়া মানুষ’, দেশে ফিরলে শেখ হাসিনাসহ সবাই পাবেন আইনি নিরাপত্তা: তথ্য উপদেষ্টা বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ শরীয়তপুরে দুপক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরণে বৃদ্ধ নিহত, আহত ১৫ বাশার আল-আসাদকে মৃত্যুদণ্ড দিলেন সিরিয়ার আদালত দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দিলে বাতিল হবে সংসদ সদস্য পদ: চিফ হুইপ

ভয়াবহভাবে বেড়েই চলেছে ডেঙ্গু, একদিনে মৃত্যু ২১

  • Update Time : শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৯২ Time View

দেশজুড়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত ও মৃতের সংখ্যা প্রতিনিয়ত বেড়েই চলেছে। কোনোমতেই থামছে না মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সবশেষ ২৪ ঘণ্টায় দেশব্যাপী সর্বোচ্চ ২১ জনের মৃত্যু হয়েছে।এরমধ্যে রাজধানী ঢাকায় রয়েছেন ১৭ জন, বাকি ৪ জন ঢাকা সিটির বাইরে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬১৮ জনে।শনিবার (২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

 বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সবশেষ ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৩৫২ জন। তাদের মধ্যে ঢাকায় ৯৮২ এবং ঢাকার বাইরে ১ হাজার ১৬৭ জন রয়েছেন। এ নিয়ে চলতি বছর দেশে আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ২৭ হাজার ৬৯৪ জনে।
২০২২ সালে ডেঙ্গুতে মোট ২৮১ জনের মৃত্যু হয়। ওই বছরের শেষ মাস ডিসেম্বরে ডেঙ্গুতে ২৭ জনের মৃত্যু হয়। একইসঙ্গে আলোচ্য বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৬২ হাজার ৩৮২ জন।
 
২০২০ সালে করোনা মহামারিকালে ডেঙ্গু সংক্রমণ তেমন একটা দেখা না গেলেও ২০২১ সালে সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। একই বছর দেশব্যাপী ডেঙ্গু আক্রান্ত হয়ে ১০৫ জনের মৃত্যু হয়েছিল। তবে এবার সব রেকর্ড ভেঙে ভয়ংকর হয়ে উঠেছে দেশের ডেঙ্গু পরিস্থিতি। সংশ্লিষ্টরা বলছেন, এখনই কার্যকর পদক্ষেপ না নিলে আরও খারাপ পরিস্থিতি দেখতে হতে পারে।  
 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category