মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
Title :
রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল আকাশপথের জটিলতায় রূপপুরের ইউরেনিয়াম চালান পিছিয়ে গেল দুদকের দুই প্রেস ব্রিফিংয়ের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের বিদায়ি সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে ভাঙচুরের পরও রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে চলছে শিশুদের টিকাদান প্রিজন ভ্যান থেকে ২৫ মামলার আসামি ‘পিচ্চি রাজা’র পলায়ন, সাময়িক বরখাস্ত ৫ পুলিশ সদস্য চীনের কাছেই অ*স্ত্র বিক্রির প্রস্তাব ট্রাম্পের দক্ষিণ আফ্রিকায় একের পর এক নারীর মরদেহ, বাড়ছে সিরিয়াল কিলারের আতঙ্ক ছাত্র আন্দোলনের চাপে পদত্যাগ করলেন সার্বিয়ার প্রেসিডেন্ট ভুচিচ আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ১ শতাংশের বেশি বেড়েছে

এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

  • Update Time : শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩
  • ৯৩ Time View

রাজধানী ঢাকার যানজট নিরসনে বহুল প্রতীক্ষিত দেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ের (ঢাকা উড়ালসড়ক) আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শনিবার (২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর শেরেবাংলা নগরের পুরোনো বাণিজ্যমেলার মাঠে এ উড়ালসড়কের শুভ উদ্বোধন করেন তিনি।এর আগে দুপুর সোয়া ২টায় সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে শুরু হয়েছে উদ্বোধনী অনুষ্ঠান। শিল্পী রাজিবের ‘বাংলাদেশ আমার বাংলাদেশ’ গান দিয়ে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।

এদিন এলিভেটেড এক্সপ্রেসওয়ের উদ্বোধন উপলক্ষে সকাল থেকে দলে দলে আওয়ামী লীগের নেতাকর্মীরা পুরোনো বাণিজ্যমেলার মাঠে আসতে শুরু করেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ওই মাঠে জনতার ঢল নামে।

তবে দুপুর ১টার দিকে হঠাৎই শুরু হয় তুমুল বৃষ্টি। বৃষ্টি উপেক্ষা করেই অনুষ্ঠানস্থলে জড়ো হন আওয়ামী লীগের নেতাকর্মীরা। তাদের কড়া নিরাপত্তায় উদ্বোধনস্থলে ঢুকতে দিতে দেখা যায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের। দুপুর আড়াইটায় একই চিত্র দেখা যায় প্রবেশমুখগুলোতে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category