বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
Title :
নয়াদিল্লিতে নরেন্দ্র মোদির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ রাজনৈতিক প্রভাব দেখিয়ে ব্যবসায়িক সুবিধা নেওয়ার দিন শেষ: অর্থমন্ত্রী জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত: রণধীর জয়সওয়াল শাহরাস্তিতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩ সাকিব ‘নষ্ট-পচে যাওয়া মানুষ’, দেশে ফিরলে শেখ হাসিনাসহ সবাই পাবেন আইনি নিরাপত্তা: তথ্য উপদেষ্টা বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ শরীয়তপুরে দুপক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরণে বৃদ্ধ নিহত, আহত ১৫ বাশার আল-আসাদকে মৃত্যুদণ্ড দিলেন সিরিয়ার আদালত দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দিলে বাতিল হবে সংসদ সদস্য পদ: চিফ হুইপ

রাজধানীতে আজ বিএনপির শোভাযাত্রা, ছাত্রলীগের সমাবেশ

  • Update Time : শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩
  • ৮৬ Time View

বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ শুক্রবার। এ উপলক্ষ্যে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয় থেকে শোভাযাত্রা বের করবে দলটি। বিকেল ৩টায় শোভযাত্রাটি বের করা হবে। ঠিক একই সময়ে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রসমাবেশ করবে ছাত্রলীগ। সারা দেশ থেকে অন্তত ৫ লাখ শিক্ষার্থী এ সমাবেশে যোগদান করবে এমনটাই জানিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম এই সংগঠন।  বিএনপি তাদের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শুরু করবে সকাল থেকে। সকালে কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে, দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন করবেন জ্যেষ্ঠ নেতারা। সেখানে ফাতিহা পাঠ করা হবে।

বিকেল ৩টায় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে শোভাযাত্রা বরে করা হবে। শোভাযাত্রাটি ফাকিরাপুল মোড়, নটর ডেম কলেজ, শাপলা চত্বর, ইত্তেফাক মোড় হয়ে রাজধানী মার্কেটে গিয়ে শেষ হবে। বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শোভাত্রায় অংশ নেবেন। পাশপাশি সারা দেশে দলের সব শাখা নিজ নিজ সুবিধা অনুযায়ী প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করবে।অন্যদিকে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে ছাত্রলীগ। তারা বলছে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব স্মরণে এই ছাত্রসমাবেশ করা হচ্ছে।বিকেল ৩টায় সোহরাওয়ার্দী উদ্যানে এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভাপতিত্ব করবেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন।ছাত্রলীগের এই সমাবেশ থেকে বর্তমান প্রেক্ষাপটে তরুণদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিক নির্দেশনা দেবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গতকাল বৃহস্পতিবার বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের সমাবেশস্থল পরিদর্শনে গিয়ে এ কথা বলেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category