মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
Title :
রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল আকাশপথের জটিলতায় রূপপুরের ইউরেনিয়াম চালান পিছিয়ে গেল দুদকের দুই প্রেস ব্রিফিংয়ের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের বিদায়ি সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে ভাঙচুরের পরও রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে চলছে শিশুদের টিকাদান প্রিজন ভ্যান থেকে ২৫ মামলার আসামি ‘পিচ্চি রাজা’র পলায়ন, সাময়িক বরখাস্ত ৫ পুলিশ সদস্য চীনের কাছেই অ*স্ত্র বিক্রির প্রস্তাব ট্রাম্পের দক্ষিণ আফ্রিকায় একের পর এক নারীর মরদেহ, বাড়ছে সিরিয়াল কিলারের আতঙ্ক ছাত্র আন্দোলনের চাপে পদত্যাগ করলেন সার্বিয়ার প্রেসিডেন্ট ভুচিচ আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ১ শতাংশের বেশি বেড়েছে

সরকারি চাকরিতে সাড়ে ৬ হাজার নতুন পদ সৃষ্টি হচ্ছে

  • Update Time : বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩
  • ১১৮ Time View

বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তরের সাড়ে ৬ হাজার নতুন পদ সৃষ্টি করতে যাচ্ছে সরকার। একই সঙ্গে ইউএনও-ডিসি ও বিভাগীয় কমিশনার কার্যালয়ের কর্মচারী নিয়োগ বিধিমালা সংশোধন এবং শিক্ষক-কর্মচারী আত্তীকরণ বিধিমালা করা হচ্ছে।বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মাহবুব হোসেনের সভাপতিত্বে প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির বৈঠকে এসব প্রস্তাব উঠতে যাচ্ছে। বৈঠকে এসব প্রস্তাব পাস হলে নতুন চাকরিজীবীদের জন্য সুখবর হবে।জনপ্রশাসন মন্ত্রণালয় ও মন্ত্রিপরিষদ বিভাগের সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। আজকের বৈঠকে এজেন্ডা সূত্রে জানা গেছে, সাতটি মন্ত্রণালয় ও কয়েকটি অধিদপ্তরের জন্য নতুন ৬ হাজার ৪০৯টি নতুন পদ সৃষ্টির প্রস্তাবে জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ বিভাগ সম্মতি দিয়েছে।সচিব কমিটির অনুমোদন পাওয়ার পর প্রস্তাবটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদন পাওয়ার পরই সংশ্লিষ্ট প্রশাসনিক মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হবে। নির্বাচনের আগেই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে জোর চেষ্টা চালাচ্ছেন সংশ্লিষ্টরা।

যেসব মন্ত্রণালয় ও অধিদপ্তরের নতুন পদ সৃষ্টি হচ্ছে  

নতুন সৃষ্ট ৬ হাজার ৪০৯টি পদের মধ্যে নৌবাহিনীর নৌ-সদরে ১৫টি, কারা অধিদপ্তরের অধীন মহিলা কেন্দ্রীয় কারাগারের মহিলা কারারক্ষীর ৬০টি, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ছয়টি (ক্যাডার পদ), গাজীপুর, রংপুর ও বরিশাল মহানগর দায়রা জজ আদালতের জন্য ৮৪টি, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ১৫টি, হোমিওপ্যাথি বোর্ডের ৯টি, আটটি সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে ছয় হাজারটি, পল্লী উন্নয়ন একাডেমি রংপুরে ১১০টি, শেখ হাসিনা পল্লী উন্নয়ন একাডেমি জামালপুরে ১১০টি পদ রয়েছে।

এর মধ্যে শ্রম ও কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পুরো সাংগঠনিক কাঠামো হালনাগাদ করা হবে। এ জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় শ্রম ও কর্মসংস্থানের ৫৮টি এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ৩৭টি পদ সৃষ্টির প্রস্তাব দিয়েছিল। তবে অর্থ বিভাগ দুই মন্ত্রণালয়ে মোট ২১টি পদের অনুমোদন দিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category