মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
Title :
রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল আকাশপথের জটিলতায় রূপপুরের ইউরেনিয়াম চালান পিছিয়ে গেল দুদকের দুই প্রেস ব্রিফিংয়ের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের বিদায়ি সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে ভাঙচুরের পরও রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে চলছে শিশুদের টিকাদান প্রিজন ভ্যান থেকে ২৫ মামলার আসামি ‘পিচ্চি রাজা’র পলায়ন, সাময়িক বরখাস্ত ৫ পুলিশ সদস্য চীনের কাছেই অ*স্ত্র বিক্রির প্রস্তাব ট্রাম্পের দক্ষিণ আফ্রিকায় একের পর এক নারীর মরদেহ, বাড়ছে সিরিয়াল কিলারের আতঙ্ক ছাত্র আন্দোলনের চাপে পদত্যাগ করলেন সার্বিয়ার প্রেসিডেন্ট ভুচিচ আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ১ শতাংশের বেশি বেড়েছে

৩ সেপ্টেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য জ্বালানি তেল উত্তোলন বন্ধ ঘোষণা

  • Update Time : সোমবার, ২৮ আগস্ট, ২০২৩
  • ৯৮ Time View

তিন দফা দাবি বাস্তবায়ন ও সেই সাথে গেজেট প্রকাশ না হলে আগামী ৩ সেপ্টেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য জ্বালানি তেল উত্তোলন ও পরিবহন অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।রোববার (২৭ আগস্ট) ধানমন্ডির সীমান্ত স্কয়ারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন, বাংলাদেশ ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও বাংলাদেশ পেট্রোল পাম্প মালিক সমিতির সভাপতি সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল।সরকারকে হুশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, আমাদের তিন দফা দাবি আগামী ৩১ আগস্ট এর মধ্যে বাস্তবায়ন না হলে সারাদেশে সকল জ্বালানি তেল পরিবহণ ও উত্তোলন বন্ধ থাকবে।

তিন দফা দাবিগুলো হলো

১. জ্বালানি তেল বিক্রয় কমিশন ৭.৫০ শতাংশ নির্ধারণ করা।
২. পেট্রোল পাম্পের ব্যবসায়ীরা যে কমিশন এজেন্ট, তা গেজেট আকারে প্রকাশ করা।
৩. (ক) ট্যাংকলরি ভাড়ার ওপর ভ্যাট সংযুক্ত নয়, এ বিষয়ে সুস্পষ্ট গেজেট প্রকাশ করতে হবে।
(খ) ২৫ বছরের ঊর্ধ্বে ট্যাংকলরির ইকোনমিক লাইফের জন্য আলাদাভাবে সুস্পষ্ট গেজেট প্রকাশ করতে হবে।

বাংলাদেশ ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও বাংলাদেশ পেট্রোল পাম্প মালিক সমিতির সভাপতি সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল বলেন, আমাদের দাবিগুলো পুরোনো। জ্বালানি তেলের দাম যখন ধাপে ধাপে বাড়ানো হলো তখন আমাদের কমিশন কমিয়ে দেওয়া হলো। তেলের দাম যদি বাড়ানোই হয় তাহলে আমাদের কমিশনও বাড়ানো হোক। বাস্তবতা হলো, আমাদের ইনভেস্টমেন্ট বেড়ে গেছে, সুতরাং আমাদের কমিশনও বাড়াতে হবে। সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ পেট্রোলপাম্প ওনার্স এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান রতন। এছাড়াও বাংলাদেশ পেট্রোল পাম্প মালিক সমিতির রাজশাহী বিভাগের সাধারণ সম্পাদক আবদুল জলিল, রাজশাহী বিভাগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল আউয়াল জ্যোতি উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category