বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
Title :
বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ডা. জাহেদের ঘটনায় দিল্লির ব্যাখ্যায় সন্তুষ্ট নয় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় ৬৪৫ কোটি টাকায় ৪ কোটি লিটার তেল কিনবে সরকার লেবানন থেকে সেনা সরাবে না ইসরায়েল: প্রতিরক্ষামন্ত্রী করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লারসহ ১৬ খাত সমঝোতা স্মারক যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা: গালিবাফ খামেনির শেষ বিদায়ে নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানিয়েছে ইরান জুনের ২৩ দিনে রেমিট্যান্স এলো ২২৪ কোটি ডলার শেখ হাসিনার পতনের পর প্রথমবার ভারত থেকে আসছে ট্রেনের বগি তিনি জুলাই শহীদের মা, এটি খেয়াল রেখে বক্তব্য রাখবেন: আইনমন্ত্রীকে স্পিকার

বাংলাদেশ সফরের দল ঘোষণা করল ভারত

  • Update Time : সোমবার, ৩১ অক্টোবর, ২০২২
  • ২৪৭ Time View

আগামী ডিসেম্বরে বাংলাদেশ সফরকে কেন্দ্র করে সোমবার (৩১ অক্টোবর) ওয়ানডে ও টেস্ট সিরিজের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।প্রায় সাত বছর বিরতি দিয়ে ২০১৫ সালের পর বাংলাদেশে দ্বিপক্ষীয় সিরিজ খেলতে আসছে ভারত। সিরিজে দুই দল তিন ম্যাচের ওয়ানডে ও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে।

আগামী ৪ ডিসেম্বর মাঠে গড়াবে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। এরপর ৭ ও ১০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে সিরিজের বাকি দুই ম্যাচ। সব ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে।এরপর তিন দিনের বিরতি দিয়ে সফরের প্রথম টেস্ট ম্যাচ মাঠে গড়াবে ১৪ ডিসেম্বর। প্রথম টেস্টের ভেন্যু চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম। সিরিজের শেষ টেস্ট খেলতে মিরপুরে ফিরবে দুই দল। ২২ ডিসেম্বর শুরু হবে শেষ টেস্ট। বাংলাদেশ-ভারত সিরিজের ওয়ানডে ম্যাচগুলো আইসিসি সুপার লিগের অংশ নয়। তবে টেস্ট দুটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।

ভারতের ওয়ানডে স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, ইশান কিশান, রজত পাতিদার, রাহুল ত্রিপাঠি, রবীন্দ্র জাদেজা (ফিটনেস সাপেক্ষে), অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, যশ দয়াল ও দীপক চাহার।                                                                                                         ভারতের টেস্ট স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ-অধিনায়ক), শুভমান গিল, চেতেশ্বর পুজারা, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, রিশাভ পন্ত, কেএস ভরত (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, শার্দুল ঠাকুর, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ ও উমেশ যাদব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category