মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
Title :
রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল আকাশপথের জটিলতায় রূপপুরের ইউরেনিয়াম চালান পিছিয়ে গেল দুদকের দুই প্রেস ব্রিফিংয়ের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের বিদায়ি সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে ভাঙচুরের পরও রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে চলছে শিশুদের টিকাদান প্রিজন ভ্যান থেকে ২৫ মামলার আসামি ‘পিচ্চি রাজা’র পলায়ন, সাময়িক বরখাস্ত ৫ পুলিশ সদস্য চীনের কাছেই অ*স্ত্র বিক্রির প্রস্তাব ট্রাম্পের দক্ষিণ আফ্রিকায় একের পর এক নারীর মরদেহ, বাড়ছে সিরিয়াল কিলারের আতঙ্ক ছাত্র আন্দোলনের চাপে পদত্যাগ করলেন সার্বিয়ার প্রেসিডেন্ট ভুচিচ আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ১ শতাংশের বেশি বেড়েছে

মোহাম্মদ দাউদ কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি

  • Update Time : শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩
  • ৯৪ Time View

অভিন্ন মানদণ্ডের আলোকে মার্ডার মামলার মূল আসামিদের গ্রেপ্তার, ফৌ. কা. বি. ১৬৪ ধারার জবানবন্দিসহ বিশেষ অবদানের জন্য কিশোরগঞ্জ মডেল থানার ওসি মোহাম্মদ দাউদ কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন।

জুলাই মাসের পারফর্মেন্স বিবেচনায় তাকে কিশোরগঞ্জ জেলা পুলিশের শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত ও পুরস্কৃত করা হয়। গত বৃহস্পতিবার কিশোরগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ বিশেষ অবদানের জন্য জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে কিশোরগঞ্জ মডেল থানার ওসি মোহাম্মদ দাউদের নাম ঘোষণা করেন।

এসময় তিনি শ্রেষ্ঠ ওসির পুরস্কার হিসেবে ওসি মোহাম্মদ দাউদের হাতে ক্রেস্ট ও গিফট তুলে দেন। মাসিক কল্যাণ সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সব থানার ওসিরা উপস্থিত ছিলেন।

কিশোরগঞ্জ মডেল থানার ওসি মোহাম্মদ দাউদ বলেন, আমাকে  বিশেষ অবদানের জন্য জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত করায় আমি কৃতজ্ঞতা জানাচ্ছি কিশোরগঞ্জ জেলার সুযোগ্য, সৎ, দক্ষ পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ স্যারকে।

সেই সাথে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি কিশোরগঞ্জ সদর সার্কেলের দায়িত্বে অতিরিক্ত পুলিশ সুপার মনতোষ বিশ্বাস স্যারসহ জেলার ঊর্ধ্বতন  পুলিশ অফিসার ও যারা আমার এই সাফল্যে সহযোগিতা করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category