রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
Title :
মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: জুবাইদা রহমান শেখ হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমেদকে গুম করা হয়েছিল পাকিস্তানি নারী গোয়েন্দার ফাঁদে পড়ে ভারতীয় বিমানবাহিনীর পাইলট গ্রেপ্তার ইরান যুদ্ধ থেকে সরে আসার পরামর্শ মার্কিন সেনাপ্রধানের মেসির বাবা হোর্হে মেসি আর নেই এসএসসির ফল প্রকাশ সোমবার, যেভাবে জানা যাবে আর কোনো ঘরবাড়ি যেন নদীতে না যায়, এটা সরকারের ওয়াদা: পানিসম্পদ প্রতিমন্ত্রী গাংনীতে পরিত্যক্ত ১০টি ল্যান্ডমাইন ও ৫টি বক্স উদ্ধার মেসিকে হত্যার ছক, পুলিশের নথিতে চাঞ্চল্যকর তথ্য রাশিয়া থেকে মিত্রকে দূরে সরানোর মিশনে সার্বিয়ায় জেলেনস্কির সফর

ভোটে হারার পর থেকে মুখ বন্ধ ‘ব্রাজিলের ডোনাল্ড ট্রাম্পের’

  • Update Time : সোমবার, ৩১ অক্টোবর, ২০২২
  • ২৬২ Time View

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে ক্ষমতাসীন প্রেসিডেন্ট জেইর বলসোনারোকে হারিয়েছেন বামপন্থি নেতা লুইজ ইনাসিও লুলা ডা সিলভা। গত রোববার (৩০ অক্টোবর) দেশটির সুপ্রিম ইলেক্টোরাল কোর্ট লুলাকে বিজয়ী ঘোষণা করেছে। কিন্তু এখন পর্যন্ত পরাজয় স্বীকার করেননি বলসোনারো। ফলাফল ঘোষণার পর থেকেই তার কোনো সাড়াশব্দ পাওয়া যাচ্ছে না। খবর দ্য গার্ডিয়ানের।

কট্টর ডানপন্থি নেতা বলসোনারো সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেশ ঘনিষ্ঠ। তাদের রাজনৈতিক মতাদর্শেও বেশ মিল লক্ষ্য করা যায়। এ কারণে বলসোনারোকে প্রায়ই ‘ব্রাজিলের ট্রাম্প’ বলে ডাকা হয়। এবারের নির্বাচনে বলসোনারোর পক্ষে প্রচারণাও চালিয়েছিলেন ট্রাম্প।রোববার লাতিন আমেরিকার বৃহত্তম দেশটিতে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে শতভাগ ভোটগণনা শেষে দেখা যায়, ৫০ দশমিক ৯ শতাংশ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন ‍লুলা। আর তার প্রতিদ্বন্দ্বী বলসোনারো পেয়েছেন ৪৯ দশমিক ১০ শতাংশ ভোট।

সংখ্যার হিসাবে লুলা ৬ কোটি ৩ লাখ আর বলসোনারো ৫ কোটি ৮২ লাখ ভোট পেয়েছেন। অর্থাৎ ২০ লাখের বেশি ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট ও বামপন্থি নেতা লুলা ডা সিলভা। আগামী ১ জানুয়ারি ক্ষমতাগ্রহণ করবেন তিনি।

এর ফলে ব্রাজিলের ইতিহাসে প্রথমবার ক্ষমতাসীন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচনে হেরে বিদায় নিতে হচ্ছে বলসোনারোকে। কিন্তু তিনি যেন বিষয়টি কোনোভাবেই মেনে নিতে পারছেন না। ফল ঘোষণার পর থেকেই মুখে কুলুপ এটেছেন এ নেতা। টুইটারে তার শেষ পোস্টটি ছিল ৩০ অক্টোবর মধ্যরাতে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category