ক্ষমতার অপব্যবহার, জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে গ্রাহকের দুই কোটি ২০ লাখ টাকা আত্মসাতের ঘটনায় জেলহাজতে থাকা সিটি ব্যাংক কর্মকর্তা মো. জাহেদ আলমকে (৩৫) শ্যোন অ্যারেস্ট দেখানো আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (১৬ আগস্ট) চট্টগ্রাম মহানগর দায়রা জজ ও সিনিয়র স্পেশাল জজ আদালতে এ আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১ এর সহকারী পরিচালক মো. এনামুল হক
এর আগে বুধবার জাহেদ আলমকে একমাত্র আসামি করে একই কার্যালয়ে মামলা দায়ের করেন ওই কার্যালয়ের সহকারী পরিচালক মো. ফয়সাল কাদের। মামলায় দণ্ডবিধির ৪০৯, ৪২০, ৪৬৭, ৪৬৮ ৪৭১ এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় অভিযোগ করা হয়।
বৃহস্পতিবার (১৭ আগস্ট) বিকেলে দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১ এর কার্যালয়ের উপ-পরিচালক মো. নাজমুচ্ছায়াদাত মামলার বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

ওইদিন খুলশী থানা জাহেদ আলমকে গ্রেফতার করে। কিন্তু মামলার অভিযোগ দুদকের সিডিউলভুক্ত অপরাধ হওয়ায় খুলশী থানা কর্তৃপক্ষ এজাহারটি সাধারণ ডায়েরিভুক্ত করে দুদকে পাঠিয়ে দেন। অন্যদিকে গ্রেফতার আসামিকে এ ঘটনার রেফারেন্সমূলে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালত হাজির করেন। পরে আদালত তাকে কারাগারে পাঠান।
দুদকের উপ-পরিচালক মো. নাজমুচ্ছায়াদাত বলেন, সিটি ব্যাংকের বন্দি কর্মকর্তা জাহেদ আলমের বিরুদ্ধে মামলার অনুমোদন দেয় দুর্নীতি দমন কমিশন। এরপর বুধবার মামলাটি দায়ের করা হয়। জাদেদ আলমকে এ মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানোর জন্য আদালতে আবেদন করা হয়েছে বলেও জানান তিনি।