মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
Title :
রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল আকাশপথের জটিলতায় রূপপুরের ইউরেনিয়াম চালান পিছিয়ে গেল দুদকের দুই প্রেস ব্রিফিংয়ের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের বিদায়ি সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে ভাঙচুরের পরও রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে চলছে শিশুদের টিকাদান প্রিজন ভ্যান থেকে ২৫ মামলার আসামি ‘পিচ্চি রাজা’র পলায়ন, সাময়িক বরখাস্ত ৫ পুলিশ সদস্য চীনের কাছেই অ*স্ত্র বিক্রির প্রস্তাব ট্রাম্পের দক্ষিণ আফ্রিকায় একের পর এক নারীর মরদেহ, বাড়ছে সিরিয়াল কিলারের আতঙ্ক ছাত্র আন্দোলনের চাপে পদত্যাগ করলেন সার্বিয়ার প্রেসিডেন্ট ভুচিচ আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ১ শতাংশের বেশি বেড়েছে

সুনির্দিষ্ট জঙ্গি হামলার কোনো সম্ভাবনা নেই: ডিএমপি কমিশনার

  • Update Time : সোমবার, ১৪ আগস্ট, ২০২৩
  • ৮৯ Time View

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, রাজধানীজুড়ে ১৫ আগস্টকে কেন্দ্র করে অভিযান চালানো হচ্ছে। তবে সুনির্দিষ্ট জঙ্গি হামলার কোনো সম্ভাবনা নেই। তারপরও যে কোনো পরিস্থিতি মোকাবেলায় আইনশৃঙ্খলা বাহিনী তৎপর আছে।

সোমবার (১৪ আগস্ট) বেলা পৌনে ১১টার দিকে রাজধানীর ধানমন্ডি-৩২ নম্বরে ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর নিরাপত্তার কথা মাথায় রেখেই জাতীয় শোক দিবসে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। 
 গোলাম ফারুক বলেন, নির্বাচনী বছরে ২০ শতাংশ বেশি লোক জমায়েত হওয়ার সম্ভবনা রয়েছে ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে। যে কারণে সহিংসতার কথা মাথায় রেখে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ জন্য শ্রদ্ধা জানাতে আসা প্রত্যেককে আর্চওয়ে ও মেটাল ডিটেক্টরের মাধ্যমে চেকিং করে প্রবেশ করানো হবে। সবাইকে বেশি সময় নিয়ে এখানে আসার অনুরোধ করা হলো। 
ডিএমপি কমিশনার আরও বলেন, এদিনটি উপলক্ষে দুই স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে রাজধানীতে। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধার নিবেদনে আসার সময় কোনো ধরনের ব্যাগ সঙ্গে আনা যাবে না। রাজধানীজুড়ে ১৫ আগস্টকে কেন্দ্র করে অভিযান চালানো হচ্ছে। তবে সুনির্দিষ্ট কোনো জঙ্গি হামলার সম্ভবনা নেই। তারপরও যে কোনো পরিস্থিতি মোকাবেলায় আইনশৃঙ্খলা বাহিনী তৎপর আছে।
 পুলিশের এ কর্মকর্তা বলেন, সংসদ ভবন থেকে ধানমন্ডি থেকে কলাবাগান পর্যন্ত এক লেনে যানবাহন চলাচল বন্ধ থাকবে।
 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category