বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
Title :
জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক নির্ধারিত ভাড়ার বেশি আদায় করলে বাতিল হবে রুট পারমিট: সড়ক পরিবহনমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ায় জনগণের সহনশীলতা চাইলেন তথ্য উপদেষ্টা সরকারি হাসপাতালের পাশে নতুন ক্লিনিক অনুমোদন বন্ধ জ্বালানির মূল্য বৃদ্ধি: দূরপাল্লার বাস ভাড়া কিলোমিটারে কত বাড়ছে? জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সময়সূচি প্রকাশ

জিতলো ম্যান ইউ নিষ্প্রভ রোনালদো

  • Update Time : সোমবার, ৩১ অক্টোবর, ২০২২
  • ২২১ Time View

ক্রিশ্চিয়ানো রোনালদো থাকলেন নিজের ছায়া হয়ে। তবু জয় নিয়ে মাঠ ছাড়লো ম্যানচেস্টার ইউনাইটেড। ইংলিশ প্রিমিয়ার লিগে রোববার রাতে মার্কাস র্যাশফোর্ডের একমাত্র গোলে নিজেদের মাঠে ১-০ ব্যবধানে জিতেছে ম্যান ইউ।

এ জয়ের মাধ্যমে ১২ ম্যাচে সাত জয় ও দুই ড্রয়ে ২৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে পঞ্চম স্থানে উঠে এসেছে এরিক টেন হাগের দল। ১৩ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে ওয়েস্ট হ্যাম আছে ১৩তম স্থানে।

 

খেলা শুরু থেকেই বল নিয়ন্ত্রণ করে আক্রমণ করার চেষ্টায় মরিয়া থাকে ইউনাইটেড। ১৫তম মিনিটে রোনালদোর দূরপাল্লার শট সরাসরি হাতে চলে যায় গোলরক্ষকের গ্লাভসে। এর সময় পর র্যাশফোর্ড হেড দিলে তারও একই অবস্থা হয়।

তবে ম্যাচে জয়সূচক গোলটি চলে আসে ৩৮তম মিনিটেই। কাঁধ দিয়ে বল নামিয়ে মধ্য মাঠের খেলোয়াড় ক্রিশ্চিয়ান এরিকসন বাড়ান দূরের পোস্টে থাকা র্যাশফোর্ডকে। তাকে একটি ডিফেন্ডার মার্ক করে রাখলেও অনেকখানি লাফিয়ে উঠে হেডে বলটি জালে জড়ান এই ফরোয়ার্ড। এ গোলের মাধ্যমে রেড ডেভিলসদের হয়ে ব্যক্তিগত গোলের ‘সেঞ্চুরি’ পূরণ করেছেন র্যাশফোর্ড।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category