মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
Title :
রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল আকাশপথের জটিলতায় রূপপুরের ইউরেনিয়াম চালান পিছিয়ে গেল দুদকের দুই প্রেস ব্রিফিংয়ের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের বিদায়ি সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে ভাঙচুরের পরও রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে চলছে শিশুদের টিকাদান প্রিজন ভ্যান থেকে ২৫ মামলার আসামি ‘পিচ্চি রাজা’র পলায়ন, সাময়িক বরখাস্ত ৫ পুলিশ সদস্য চীনের কাছেই অ*স্ত্র বিক্রির প্রস্তাব ট্রাম্পের দক্ষিণ আফ্রিকায় একের পর এক নারীর মরদেহ, বাড়ছে সিরিয়াল কিলারের আতঙ্ক ছাত্র আন্দোলনের চাপে পদত্যাগ করলেন সার্বিয়ার প্রেসিডেন্ট ভুচিচ আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ১ শতাংশের বেশি বেড়েছে

বাংলাদেশ সফরে আসছেন দুই মার্কিন কংগ্রেসম্যান

  • Update Time : বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩
  • ৯৩ Time View

বাংলাদেশ সফরে আসছেন যুক্তরাষ্ট্রের রিপাবলিকান দলের জর্জিয়ার কংগ্রেসম্যান রিক ম্যাক্রোরমিক এবং হাওয়াইয়ের ডেমোক্র্যাট কংগ্রেসম্যান এড কেইস।

১২ আগস্ট চারদিনের সফরে আসছেন এই দুই কংগ্রেসম্যান। তাদের সঙ্গে থাকবেন সহায়তাকারী কর্মকর্তারাও। সফরকালে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের পাশাপাশি রাজনৈতিক দলগুলোর সঙ্গেও তারা বৈঠক করবেন।

রাজনৈতিক দলগুলোর মধ্যে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির সঙ্গে বৈঠকের কথা রয়েছে তাদের। তবে জামায়াতে ইসলামীর সঙ্গে বৈঠকের বিষয়টি চূড়ান্ত হয়নি।

জানা গেছে, ১৩ আগস্ট কংগ্রেসম্যানদের কর্মকর্তারা রোহিঙ্গা ক্যাম্পে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন (আরআরআরসি) ও জাতিসংঘের সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে বৈঠক করবেন। পর দিন দুই কংগ্রেসম্যান আরআরআরসি ও জাতিসংঘের সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে বৈঠক করবেন। এরপর ঢাকায় এসে তারা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন।কংগ্রেসম্যানদের সফরের বিষয়টি নিশ্চিত করে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, রোহিঙ্গাদের জন্য যুক্তরাষ্ট্রের দেওয়া অর্থ ঠিকমতো ব্যবহার হচ্ছে কি না, তা দেখতে আসছেন তারা। যুক্তরাষ্ট্র রোহিঙ্গা অর্থায়নে অন্যতম বড় দাতা। আর এ কংগ্রেসম্যানরা এসব অর্থায়ন কমিটিতে রয়েছেন। তাই তারা দেখবেন তাদের অর্থ কীভাবে ব্যবহার হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category