মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
Title :
রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল আকাশপথের জটিলতায় রূপপুরের ইউরেনিয়াম চালান পিছিয়ে গেল দুদকের দুই প্রেস ব্রিফিংয়ের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের বিদায়ি সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে ভাঙচুরের পরও রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে চলছে শিশুদের টিকাদান প্রিজন ভ্যান থেকে ২৫ মামলার আসামি ‘পিচ্চি রাজা’র পলায়ন, সাময়িক বরখাস্ত ৫ পুলিশ সদস্য চীনের কাছেই অ*স্ত্র বিক্রির প্রস্তাব ট্রাম্পের দক্ষিণ আফ্রিকায় একের পর এক নারীর মরদেহ, বাড়ছে সিরিয়াল কিলারের আতঙ্ক ছাত্র আন্দোলনের চাপে পদত্যাগ করলেন সার্বিয়ার প্রেসিডেন্ট ভুচিচ আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ১ শতাংশের বেশি বেড়েছে

কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় মেট্রোরেল চলাচল বন্ধ

  • Update Time : বুধবার, ৯ আগস্ট, ২০২৩
  • ১১০ Time View

মেট্রোরেল চলাচল আজ বুধবার সকাল সাড়ে ৯টার পর থেকে বন্ধ রয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ত্রুটি সারানোর পর মেট্রোরেল চলাচল স্বাভাবিক হবে।

মেট্রোরেল বন্ধ থাকায় রাজধানীর উত্তরা উত্তর (দিয়াবাড়ী) স্টেশনে যাত্রীদের ভিড় দেখা গেছে। অনেকে টিকিট কাটার জন্য কাউন্টারের সামনে দাঁড়িয়ে রয়েছেন, তবে টিকিট বিক্রি করা হচ্ছে না।

উত্তরা উত্তর স্টেশনে টিকিট কাটার জন্য অপেক্ষা করছেন বেসরকারি চাকরিজীবী শাহাজাহান সিরাজী। তাঁর অফিস কারওয়ান বাজারে। সেখানেই যাওয়ার জন্য আগারগাঁও পর্যন্ত যাবেন তিনি।

তিনি বলেন, ‘সকাল ৯টা ৪০ মিনিটে এসেছি। এসে দেখি যাত্রীরা টিকিট কাটার জন্য অপেক্ষা করছেন। অনেকে সাড়ে ৯টার আগে এসেছেন। কিন্তু ৯টা ৩৫ মিনিটের মেট্রো ছেড়ে যায়নি।’

সিরাজী জানান, স্টেশনের কাউন্টারে টিকিট বিক্রি আপাতত বন্ধ রয়েছে। অনেকেই টিকিট ফেরত দিয়ে চলে গেছেন। অনেকে কাউন্টারের সামনে অপেক্ষা করছেন। স্টেশনে মাইকিং করে বলা হচ্ছে, কারিগরি ত্রুটির কারণে মেট্রোরেল চলাচল আপাতত বন্ধ রয়েছে। ত্রুটি সারানোর পর আবারও চলবে। ততক্ষণ অপেক্ষা করতে হবে।

ঢাকায় মেট্রোরেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে রয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। সংস্থাটির পরিচালক (অপারেশন) নাসির উদ্দিন বলেন, ধারণা করা হচ্ছে বিদ্যুতের লাইনে কোনো কিছু হয়তো পড়েছে।

এতে বিদ্যুতের সঞ্চালন বন্ধ হয়ে গেছে। তাঁদের কর্মীরা রেললাইন ধরে হেঁটে হেঁটে দেখছেন কোথায় সমস্যা হয়েছে। সমস্যার জায়গা খুঁজে পেলে তা ঠিকঠাক করা হবে। এরপর মেট্রোরেল চলবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category