সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
Title :
রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল আকাশপথের জটিলতায় রূপপুরের ইউরেনিয়াম চালান পিছিয়ে গেল দুদকের দুই প্রেস ব্রিফিংয়ের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের বিদায়ি সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে ভাঙচুরের পরও রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে চলছে শিশুদের টিকাদান প্রিজন ভ্যান থেকে ২৫ মামলার আসামি ‘পিচ্চি রাজা’র পলায়ন, সাময়িক বরখাস্ত ৫ পুলিশ সদস্য চীনের কাছেই অ*স্ত্র বিক্রির প্রস্তাব ট্রাম্পের দক্ষিণ আফ্রিকায় একের পর এক নারীর মরদেহ, বাড়ছে সিরিয়াল কিলারের আতঙ্ক ছাত্র আন্দোলনের চাপে পদত্যাগ করলেন সার্বিয়ার প্রেসিডেন্ট ভুচিচ আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ১ শতাংশের বেশি বেড়েছে

বৃহস্পতিবার বিএনপির সংবাদ সম্মেলন

  • Update Time : বুধবার, ২ আগস্ট, ২০২৩
  • ১৯৬ Time View

জাতীয় নির্বাচন নিয়ে রাজনীতির মাঠ এখন সরগরম। প্রতিদিনই দেশের প্রধান দুই দল মাঠে ময়দানে নানা কর্মসূচি পালন করছে। এ ধারাবাহিকতায় রাজনীতির চলমান সার্বিক পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার (৩ আগস্ট) সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি।বুধবার (২ আগস্ট) রাতে বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে গণমাধ্যমে এমন তথ্য পাঠানো হয়েছে।

দুপুর সাড়ে ১২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
 
এদিকে বুধবার দেশের রাজনৈতিক অবস্থা নিয়ে কূটনীতিকদের ব্রিফ করেছেন দলটির নেতারা।বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, সরকার প্রতিপক্ষবিহীন রাজনীতি করতে চাইছে। আজকের রায় সরকার প্রধানের নির্দেশে হয়েছে। আলোর গতিতে এ মামলা চালিয়ে রায় দেয়া হয়েছে। এ রায় ফরমায়েশি। বিএনপিকে নেতৃত্বশূন্য করতে আদালতের ঘাড়ে বন্দুক রেখে এ রায় দেয়া হয়েছে, যা বেগম জিয়ার বেলাতেও হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category