বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
Title :
জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক নির্ধারিত ভাড়ার বেশি আদায় করলে বাতিল হবে রুট পারমিট: সড়ক পরিবহনমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ায় জনগণের সহনশীলতা চাইলেন তথ্য উপদেষ্টা সরকারি হাসপাতালের পাশে নতুন ক্লিনিক অনুমোদন বন্ধ জ্বালানির মূল্য বৃদ্ধি: দূরপাল্লার বাস ভাড়া কিলোমিটারে কত বাড়ছে? জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সময়সূচি প্রকাশ

প্রীতম-শেহতাজের বিয়ে সম্পন্ন হল

  • Update Time : শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২
  • ২৩৮ Time View

অবশেষে বিয়ে সম্পন্ন হলো জনপ্রিয় গায়ক, অভিনেতা ও সংগীত পরিচালক প্রীতম হাসান এবং মডেল, অভিনেত্রী শেহতাজ মনিরা হাশেমের।

বৃহস্পতিবার রাতে হয়েছিল তাদের গায়ে হলুদ। শুক্রবার (২৮ অক্টোবর) মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সম্পন্ন হয় তাদের বিয়ের আনুষ্ঠানিকতা।

বিয়ের সেই ছবি নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন প্রীতম ও শেহতাজ। ছবিতে বউয়ের সাজে প্রীতমের গলায় মালা পড়াচ্ছেন শেহতাজ। কয়েক বছর ধরেই আড়ালে প্রেমের সম্পর্কে জড়িয়ে ছিলেন প্রীতম ও শেহতাজ।

জানা গেছে, পাঁচ বছর আগে ‘জাদুকর’ গানের শুটিংয়ের সময়ই প্রীতম ও শেহতাজের ভালোলাগা শুরু। পরে তা প্রণয়ে রূপ নেয়। সে গানের মিউজিক ভিডিওর মডেল ছিলেন শেহতাজ মনিরা। অবশেষে বিয়ের মাধ্যমে সেই সম্পর্ককে পূর্ণতা দিলেন দুজন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category