মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
Title :
গাংনীতে ৯৬টি ল্যান্ডমাইন উদ্ধার, সেনাবাহিনীর সফল অভিযানে ধ্বংস চাঁদপুরে এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য, শিক্ষার্থীর মৃত্যু ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান হলেন মোহসেন রেজাই বাংলাদেশের মতো দেশে শতভাগ সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: রিজভী নিরাপত্তা ভুয়া দালালের কাছ থেকে কেনা যায় না: ইরান ১৮ বছরের আন্দোলনে গুম-খুন-নির্যাতিতরা পাবেন ভাতা: মুক্তিযুদ্ধমন্ত্রী জেনজিদের আন্দোলনে ফের উত্তাল ভারত, পুলিশের লাঠিচার্জ ভঙ্গুর রাষ্ট্র পুনর্গঠনই এখন সরকারের প্রধান কাজ: প্রধানমন্ত্রী রাশিয়ায় নতুন ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া: জেলেনস্কি সৌদি আরবে ১৬ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ডা. সংযুক্তাকে সেন্ট্রাল হাসপাতালের লিগ্যাল নোটিশ

  • Update Time : বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩
  • ২৩১ Time View

সেন্ট্রাল হাসপাতালের বিরুদ্ধে দেওয়া বক্তব্য প্রত্যাহার করতে ডা. সংযুক্তা সাহাকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

বুধবার  ডা. সংযুক্তা সাহার বাসার ঠিকানায় এই লিগ্যাল নোটিশ পাঠানো হয়।

নোটিশে বলা হয়, ‘গত ২৪ বছর ধরে সরকারি নিয়মকানুন মেনে রোগীদের সেবা দিয়ে আসছে সেন্ট্রাল হাসপাতাল। ডা. সংযুক্তা সাহার মিথ্যা, জাল এবং বানোয়াট বিবৃতিগুলো সেন্ট্রাল হাসপাতালের জন্য অত্যন্ত মানহানিকর। এর ফলে সেন্ট্রাল হাসপাতালের সুনাম ক্ষুণ্ন হয়েছে।’

আগামী ৭ দিনের মধ্যে ডা. সংযুক্তা সাহা তার বক্তব্য প্রত্যাহার না করলে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়। সেন্ট্রাল হাসপাতালের পক্ষে লিগ্যাল নোটিশটি পাঠিয়েছেন আইনজীবী মো. মাজহারুল ইসলাম।

এর আগে, গত ২০ জুন এক সংবাদ সম্মেলনে ডা. সংযুক্তা সাহা দাবি করেন, নবজাতক ও মায়ের মৃত্যুর ঘটনায় সেন্ট্রাল হাসপাতাল তার নাম ব্যবহার করে অনিয়ম করেছে। তিনি বলেন, ‌আঁখি যখন হাসপাতালে, তখন আমি দেশে ছিলাম না। আমার কাছে টিকিট ও বোর্ডিং পাস আছে।

আমি ভিডিও কলেও অপারেশন মনিটরিং করিনি। সব মিথ্যা। নিজেদের গাফলতি লুকানোর জন্য আমার নামে বিভ্রান্তমূলক তথ্য ছড়াচ্ছে সেন্ট্রাল হাসপাতাল।

এইচআর

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category