বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
Title :
১৬ ব্যাংক থেকে আরও ১৭ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক বরিশালে তারেক রহমানের জনসভা, নেতাকর্মীদের ঢল সন্তান গর্ভে আসার দুই থেকে আড়াই বছর মায়েদের কর্মঘণ্টা পাঁচ ঘণ্টা করা হবে: জামায়াত আমির ২০২৬ সালের বিশ্বসেরা মন্ত্রীর পুরস্কার পেলেন গাম্বিয়ার আবদোলি জোবে এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের কর্মকর্তা আটক, ন্যায়বিচার প্রত্যাশা জামায়াত আমিরের জামায়াতের প্রার্থী বাদলের মৃত্যুতে শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত: ইসি সচিব চট্টগ্রাম-১৩ আসনে বিভ্রান্তি নিরসনে জামায়াত ও এনসিপির যৌথ সংবাদ সম্মেলন বিএনপি কর্মীদের বিরুদ্ধে হামলা ও ভাঙচুরের অভিযোগ জামায়াত প্রার্থীর সরওয়ার আলমগীরের নির্বাচনে লড়তে বাধা নেই: চট্টগ্রাম-২ আসন নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর কেউ দলীয় এজেন্ডা বাস্তবায়ন করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

শুক্রবার ইসলামাবাদ অভিমুখে ইমরান খানের লংমার্চ

  • Update Time : বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২
  • ২১৮ Time View

আগামী শুক্রবার রাজধানী ইসলামাবাদ অভিমুখে লংমার্চ কর্মসূচি শুরু করবে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। লাহোরের লিবার্টি চক থেকে এ কর্মসূচি শুরুর ঘোষণা দেন পিটিআই দলের চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।

এ সময় পাকিস্তানের প্রকৃত স্বাধীনতার জন্য এই লংমার্চ কর্মসূচি ঘোষণা করা হয়েছে বলে দাবি করেন তিনি। সংবাদ সম্মেলনে ইমরান বলেন, শুক্রবার লিবার্টি চক থেকে বেলা ১১টায় লংমার্চ শুরু হবে। তিনি নিজেই এই কর্মসূচির নেতৃত্ব দেবেন।

পাকিস্তানের সব প্রান্ত থেকে ইসলামাবাদে জনতার ঢল নামবে বলেও দাবি করেন ইমরান খান।

এ সময় তিনি আরও বলেন, আমরা একটি বিষয়ই জানতে চাই—‘কে দেশের নেতৃত্ব দেবেন, সেটা দেশের জনগণই ঠিক করবে। আজ আমি গোটা জাতির কাছে আবেদন জানাচ্ছি—আপনাদের সিদ্ধান্ত নিতে হবে যে আমরা কি একটি স্বাধীন দেশ হতে চাই, নাকি এই চোরদের সেবা করতে চাই?

তবে, বিক্ষোভ শান্তিপূর্ণ এবং আইন মেনেই পরিচালনা করা হবে বলে জানান তিনি। ইমরান বলেন, ‘বিক্ষোভ হবে শান্তিপূর্ণ। আমরা আইন ভাঙব না কিংবা রেড জোনে প্রকাশ করব না। আদালত আমাদের যেসব শর্তে অনুমতি দিয়েছেন, তা মেনেই ইসলামাবাদে কর্মসূচি পালন করা হবে।

জাতীয় পরিষদে অনাস্থা ভোটে গত ৯ এপ্রিল ক্ষমতাচ্যুত হওয়ার পর নতুন নির্বাচনের দাবিতে দেশজুড়ে একের পর এক সমাবেশ করছেন ইমরান খান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category